Sobar Desh | সবার দেশ সাভার প্রতিনিধি

প্রকাশিত: ০১:২০, ১২ আগস্ট ২০২৬

আপডেট: ০১:২১, ১২ আগস্ট ২০২৬

সাভারে বোমাসহ যুবক আটক, সিটিটিসির অভিযান

সাভারে বোমাসহ যুবক আটক, সিটিটিসির অভিযান
ছবি: সংগৃহীত

সাভারে একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)–এর এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ওই ভবন থেকে চারটি বোমাসদৃশ বস্তু, বেশ কিছু ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার পর সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন একটি চারতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও সাভার মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযানটি চালায়।

আটক যুবকের নাম আরিফ হোসেন (২৫)।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর সিটিটিসির সদস্যরা ওই ভবনটি ঘিরে ফেলেন। পরে অভিযানে যুক্ত হয় বোম্ব ডিসপোজাল ইউনিট। ভবনে তল্লাশি চালানোর একপর্যায়ে একটি কক্ষ থেকে চারটি শক্তিশালী বোমাসদৃশ বস্তু, বেশ কিছু ককটেল এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

উদ্ধার করা বস্তুগুলো আসলেই বিস্ফোরক কি না এবং সেগুলোর ঝুঁকির মাত্রা কতটা, তা পরীক্ষা করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় সেগুলো সরিয়ে নেয় বোম্ব ডিসপোজাল ইউনিট।

অভিযানের শুরুতেই নিরাপত্তা জোরদার

অভিযানের সময় নিরাপত্তার স্বার্থে ভবনের আশপাশের এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়। মাইকিং করে আশপাশের অন্তত ২০টি বাড়ির বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়।

এ ছাড়া পুরো এলাকা কর্ডন করে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধারের কারণে কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

পরবর্তী অভিযানে সিটিটিসি

রাত সাড়ে ১০টার দিকে সিটিটিসির সদস্যরা আটক আরিফ হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিটিটিসির এক সদস্য জানান, আটক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তারা পরবর্তী একটি অভিযানে যাচ্ছেন। তদন্তের অগ্রগতির পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।

জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগ

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু বিস্ফোরকসদৃশ সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রী সিটিটিসির বিশেষজ্ঞরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ শ্যামপুরের ওই ভবনে অভিযান চালানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে তিন মনোনয়নপত্র জমা
রাষ্ট্রের দায়িত্বে অ্যানি; এলজিআরডিতে সালাহউদ্দিন!
মির্জা ফখরুলের বিদায়ে তিন পদে শূন্যতা, সম্ভাব্য উত্তরসূরি যারা
মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
পরিকল্পনার ব্যর্থতায় অন্ধকারে জ্বালানি খাত: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল আজ
গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি
তুরস্কে প্রশিক্ষণের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত
লোডশেডিংয়ে জনরোষ, পুলিশের নিরাপত্তা চাইলো পল্লী বিদ্যুৎ সমিতি
বিএনপি জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী