Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৮, ৪ মে ২০২৬

এক মাসেই ৭৬০ মিলিয়ন ইউনিট

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড উৎপাদন

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড উৎপাদন
ছবি: সংগৃহীত

দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) পরিচালিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। গত এপ্রিল মাসে কেন্দ্রটি ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহের ৯ শতাংশেরও বেশি।

রোববার (৩ মে) বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বাসসকে এ তথ্য জানিয়েছেন।

আনোয়ারুল আজিম জানান, গ্রীষ্ম মৌসুমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার সময় কেন্দ্রটি প্রায় পূর্ণ সক্ষমতায় পরিচালিত হয়েছে। এতে জাতীয় গ্রিডে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কেন্দ্রটি।

বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শ্রী রমানাথ পূজারী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর নকশা ও প্রকৌশলীদের নিরলস প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। তিনি এটিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্বালানি সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ বলেও মন্তব্য করেন।

বর্তমানে ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ প্রতিষ্ঠান এনটিপিসির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি প্রকৌশলীরা কেন্দ্রটির কার্যক্রম পরিচালনা করছেন। এনটিপিসি উপদেষ্টা হিসেবে কারিগরি সহায়তা দিচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় প্রকৌশলীদের মাধ্যমে এত বড় বিদ্যুৎকেন্দ্র সফলভাবে পরিচালিত হওয়া দেশের প্রযুক্তিগত ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে বড় শিল্প ও অবকাঠামো প্রকল্পে দেশীয় দক্ষ জনশক্তির অংশগ্রহণ আরও বাড়বে বলেও আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘খেলা হবে’ মমতার ‘খেলা শেষ’? তৃণমূলের ওপর হামলা শুরু
হামে ভয়াবহ পরিস্থিতি, একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু
আওয়ামী পরিবারের সন্তান নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ
রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড উৎপাদন
মমতার জরুরি বার্তা—‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’
পশ্চিমবঙ্গে সরকার গঠনে শক্ত অবস্থানে মৌলবাদী বিজেপি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
টঙ্গী বস্তিতে সুড়ঙ্গপথসহ বিলাসবহুল কক্ষের সন্ধান
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
কেনিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ১৮
পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত, সরকার গঠনের পথে বিজেপি
মার্কিন বাহিনীকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি ইরানের
টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা
অবিরাম বৃষ্টি আর পানিতে ডুবছে হাওড়, দিশেহারা কৃষক
ভারতে চলন্ত প্লেনের দরজা খুলে লাফ দিলেন যাত্রী
জবিতে থাপ্পড়কাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থী নেলী বহিষ্কার
নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের গোপন বৈঠক, গ্রেফতার ১৪