Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০, ৯ এপ্রিল ২০২৬

দেশে বাড়ছে হাম পরিস্থিতি, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু

দেশে বাড়ছে হাম পরিস্থিতি, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন নিশ্চিতভাবে হাম আক্রান্ত এবং বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪৩ জন।

বিভাগভিত্তিক হিসাবে দেখা গেছে, হাম আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়—১০ জন। এছাড়া বরিশালে ৫ জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ৩ জন করে মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে এ সংখ্যা ২ জন।

অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ক্ষেত্রে রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৬৪ জন এবং ঢাকায় ৫৮ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭৪ শিশু। এর মধ্যে ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

একদিনে সবচেয়ে বেশি ২৬১ জন শিশু ভর্তি হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। আর সবচেয়ে কম ভর্তি হয়েছে ময়মনসিংহে, যেখানে সংখ্যা ১২৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮ হাজার ২৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৫ হাজার ৮০১ জন হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অন্তর্বর্তী সরকারের ২১ অধ্যাদেশ সংসদে পাস, বাতিল ৩টি
লেবাননকে একা ফেলবো না—কড়া হুঁশিয়ারি পেজেশকিয়ানের
সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি কি আ.লীগের পথে?
হরমুজে ডলার বাদ, ক্রিপ্টো ও ইউয়ানে টোল নিচ্ছে ইরান
তেলের দাম বাড়লে জিডিপি কমতে পারে ১.২ শতাংশ: সানেম
হোয়াইট হাউসের খসড়া দিয়েই কি যুদ্ধবিরতি আনলেন শেহবাজ?
বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি: বদিউল আলম মজুমদার
লেবাননের সঙ্গে আলোচনায় বসছে ইসরায়েল
চাঁদপুরে শিশু রোগীকে ভুলক্রমে দেয়া হলো কুকুরের ভ্যাকসিন
বিপুল ভোটে বিএনপির জয়, অনিয়মের অভিযোগে সরব জামায়াত
যশোর ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড ধানক্ষেত, দিশেহারা কৃষক
‘গণবিরোধী’ বিল পাসের প্রতিবাদে বিরোধীদলের ওয়াকআউট
দেশে বাড়ছে হাম পরিস্থিতি, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু
আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট পরিবার ও সহপাঠীরা