Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ১ মে ২০২৬

ব্যয় বহন করবে ইসলামাবাদ

পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন ১১ বিসিএস কর্মকর্তা

পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন ১১ বিসিএস কর্মকর্তা
ফাইল ছবি

সিনিয়র সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা। এ দলে রয়েছেন একজন অতিরিক্ত সচিব ও ১০ জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা।

এ বিষয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সরকারি আদেশ জারি করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা পাকিস্তানর লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমিতে আয়োজিত ‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এ অংশ নেবেন।

আগামী ৪ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, অংশগ্রহণকারী কর্মকর্তারা সুবিধাজনক সময়ে ৪ মে’র কাছাকাছি পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন। প্রশিক্ষণকাল এবং যাতায়াতের সময় সরকারি দায়িত্ব হিসেবে গণ্য হবে।

সরকারি আদেশে আরও উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে পাকিস্তান সরকার। ফলে এ সফরের জন্য বাংলাদেশ সরকারকে কোনও অর্থ ব্যয় করতে হবে না।

প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি দেশে ফিরে পাঁচ কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ শাখায় বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ প্রশিক্ষণকে দুই দেশের প্রশাসনিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে দেখা হচ্ছে। সিভিল সার্ভিসের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নীতি নির্ধারণ, প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত
দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
বাগাতিপাড়ার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক মে দিবস
ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত
মে দিবসে বেনাপোলে ৫ হাজার শ্রমিকের বর্ণাঢ্য র‍্যালি
ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের পূর্ণ দখল
মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড
ইতালিতে নয়ন খুনের নেপথ্যে বড় ভাইয়ের পরকীয়া
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হয় না: জামায়াত আমির
‘ব্যাংক রেজোল্যুশন আইন’ লুটপাটকারীদের পুনর্বাসনের পথ খুলে দিচ্ছে: আখতার
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ: আইআরজিসি
পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন ১১ বিসিএস কর্মকর্তা
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চাই: প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের
যশোরে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত
মে দিবসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আরন্যকের
সংসদে নাহিদের বক্তব্য, প্রশংসায় ভাসছেন নেটিজেনদের