Sobar Desh | সবার দেশ ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২২, ২২ এপ্রিল ২০২৬

ইবির হলে উচ্চগতির ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ শুরু

ইবির হলে উচ্চগতির ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ শুরু
ছবি: সবার দেশ

শিক্ষার্থীদের জন্য দ্রুতগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কাজ শুরু হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসে আধুনিক ডিজিটাল নেটওয়ার্ক গড়ে তোলার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাদ্দাম হোসেন হলে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ব্র্যাকনেট লিমিটেড এবং অপটিমাল টেকনোলজি (প্রাইভেট) লিমিটেডের সঙ্গে চুক্তির আওতায় ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের অধীনে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ডিজিটাল সংযোগ শক্তিশালী করার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। অপটিক্যাল ফাইবার স্থাপনের মাধ্যমে ইবিতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ও সেবার সুযোগ বাড়বে এবং শিক্ষার্থীরা সরাসরি এর সুফল ভোগ করবে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান আলী জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতিটি হলের প্রতিটি কক্ষে একটি করে রাউটার স্থাপন করা হবে। একটি কক্ষে দুই বা তিনজন শিক্ষার্থী থাকলেও তারা একই রাউটার ব্যবহার করতে পারবেন। এসব রাউটার মেশ নেটওয়ার্কে যুক্ত থাকবে, ফলে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। পর্যাপ্ত ব্যান্ডউইথ থাকায় শিক্ষার্থীরা অনলাইন ক্লাস, গবেষণা ও অন্যান্য ডিজিটাল সেবা সহজে ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ ‘হিট’ প্রকল্প বাস্তবায়ন করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও একই ধরনের উচ্চগতির নেটওয়ার্ক স্থাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন হলের প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, আইসিটি সেলের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা এবং অনলাইন কার্যক্রমে নতুন গতি আসবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল