Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ১৯ জুলাই ২০২৫

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শেষ, ফল প্রকাশ কবে?

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শেষ, ফল প্রকাশ কবে?
ফাইল ছবি

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা শেষ হয়েছে ১৭ জুলাই সন্ধ্যা ৬টায়। এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন আবেদনকারী শিক্ষার্থীরা। তবে এখনও নির্দিষ্ট করে ফল প্রকাশের তারিখ জানায়নি আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফল প্রকাশের এক মাসের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের বিধান রয়েছে, সে হিসাবে আগামী ১০ আগস্টের মধ্যে ফল প্রকাশ হবে।

আবেদনসংখ্যা সম্পর্কেও এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ। অধ্যাপক হায়দার জানান, আবেদনসংক্রান্ত তথ্য বুয়েট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করছে, চূড়ান্ত হিসাব পাওয়া গেলে তা জানানো হবে।

প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি ও সমমানের ফল ১০ জুলাই প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে, যারা অনেকে পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছে।

আবেদন চলে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত, শুধুমাত্র মোবাইল এসএমএসের মাধ্যমে। এখন অপেক্ষা শুধু ফলাফলের, যা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস ও বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা