Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত বৈঠক: ঢাবি ভিসি বনাম ছাত্রদল নেতারা

ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত বৈঠক: ঢাবি ভিসি বনাম ছাত্রদল নেতারা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও ছাত্রদল নেতাদের মধ্যে বৈঠক উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে। বৈঠকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ভিসির দাবি:
উপাচার্য বলেন, নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ পেলে নির্বাচন কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই দায়িত্ব পালন করেছে। বিকেল সাড়ে চারটার আগে অস্বাভাবিক কোনো জমায়েতের তথ্য আমাদের কাছে ছিল না।

ছাত্রদলের অভিযোগ:
অন্যদিকে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, জামায়াত-শিবির ক্যাম্পাসের আটটি পয়েন্টে অবস্থান নিয়েছে এবং প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। তারা সরাসরি ভিসিকে জামায়াতপন্থী বলে অভিযুক্ত করে দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসন জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণে রয়েছে।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় ভিসিকে উদ্দেশ্য করে বলেন, “বাইরে থেকে স্টুডেন্টরা আসলো না। নারী শিক্ষার্থীরা আসেনি। বাসগুলো কম আসলো। আপনি বোঝেন নাই?” এ কথা বলার সময় তিনি টেবিলে হাত মারেন।

এ সময় ভিসি পাল্টা বলেন, আপনি চুপচাপ বসে যান। কোনো জায়গায় শুনিনি, স্টুডেন্ট কম এসেছে। আমার সঙ্গে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই। আমি ওই ধরনের না। সভ্য সংলাপ করুন। আমি সম্মান করি, একইভাবে সম্মান আশা করি। আজকে সবচেয়ে বড় টার্নআউট ছিল ক্যাম্পাসে।

ভিসি আরও দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং সবার সহযোগিতায় কাজ করতে চান। বৈঠকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার তথ্য আদানপ্রদান এবং নিরাপত্তা ব্যবস্থাও আলোচনায় উঠে আসে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প