Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ১২ অক্টোবর ২০২৫

মাধ্যমিক ও কলেজ শিক্ষা আলাদা পথে

মাউশি ভেঙে দুই নতুন অধিদফতর

মাউশি ভেঙে দুই নতুন অধিদফতর
ছবি: সংগৃহীত

দেশের শিক্ষা প্রশাসনে বড় পরিবর্তন আসছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ভেঙে পৃথক দুটি নতুন অধিদফতর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি হবে ‘মাধ্যমিক শিক্ষা অধিদফতর’, অন্যটি ‘কলেজ শিক্ষা অধিদফতর’।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে মাধ্যমিক শিক্ষাকে পৃথক করে দুটি নতুন অধিদফতর গঠনের লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম (সংগঠন কাঠামো) এবং কার্যতালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিদফতর) এবং সদস্যসচিব থাকবেন উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)।

এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন—

  • মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১),
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়),
  • অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা বা বাস্তবায়ন অনুবিভাগের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়),
  • মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপপরিচালক (মাধ্যমিক),
  • উপপরিচালক (সাধারণ প্রশাসন),
  • সহকারী পরিচালক (বাজেট)।

কমিটির কর্মপরিধিতে উল্লেখ করা হয়েছে—Rules of Business, 1996 অনুযায়ী নবগঠিত দুটি অধিদফতরের কার্যতালিকা (Allocation of Business) প্রণয়ন, সাংগঠনিক কাঠামো (Organogram) ও কর্মবণ্টন প্রস্তুত করা এবং প্রয়োজনীয় Table of Officials & Equipment (TO&E) নির্ধারণ করা।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই মাউশির অধীনে মাধ্যমিক ও কলেজ শাখার কার্যক্রম একসঙ্গে পরিচালিত হওয়ায় প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছিলো। নতুন কাঠামো গঠনের পর দুটি অধিদফতর নিজ নিজ স্তরের শিক্ষা কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষা বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপের ফলে মাধ্যমিক শিক্ষা ও কলেজ শিক্ষায় প্রশাসনিক গতিশীলতা বাড়বে, নিয়োগ, তদারকি ও নীতিনির্ধারণের ক্ষেত্রে পৃথক মনোযোগ দেয়া সম্ভব হবে।

তবে অনেক শিক্ষাপ্রশাসক বলছেন, বিভাজনের ফলে প্রাথমিকভাবে কিছু প্রশাসনিক অচলাবস্থা তৈরি হতে পারে, বিশেষ করে বাজেট বণ্টন ও মাঠপর্যায়ে সমন্বয়ের ক্ষেত্রে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম দিকেই দুটি নতুন অধিদফতর কার্যক্রম শুরু করতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা