Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ২২ নভেম্বর ২০২৫

একযোগে পদোন্নতি পেলেন ১,৮৭০ প্রভাষক

একযোগে পদোন্নতি পেলেন ১,৮৭০ প্রভাষক
ছবি: সংগৃহীত

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৭০ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপন শুক্রবার জানা যায়। এতে দীর্ঘদিন ধরে অপেক্ষমান প্রভাষকদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডের (বেতনক্রম ৩৫,৫০০-৬৭,০১০ টাকা) এসব কর্মকর্তাকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে স্ব স্ব কর্মস্থলে ইন-সিটু অবস্থানে পদায়ন করা হয়েছে। অর্থাৎ পদোন্নতির পর তারা আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

তবে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্তদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করতে বলা হয়েছে। একইসঙ্গে আগের পদ মর্যাদায় বহাল থাকা দায়িত্বও পালন করতে হবে।

অধিদফতরের নির্দেশনামতে, পদোন্নতি-সংক্রান্ত বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। নতুন সহকারী অধ্যাপকরা ঢাকায় অধিদফতরে নয়, বরং নিজ নিজ কর্মস্থলের প্রচলিত হারে বেতন-ভাতা গ্রহণ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বহুল অপেক্ষার এ বৃহৎ পদোন্নতি শিক্ষা প্রশাসনে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষকদের একাংশ বলছেন, দীর্ঘদিন অতিরিক্ত দায়িত্ব পালন ও পদোন্নতি স্থগিত থাকায় যে প্রশাসনিক জট সৃষ্টি হয়েছিল, এ সিদ্ধান্ত তার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজ হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জায়মার হাতে খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি
অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে জরিমানা
সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ
মুজিবনগর দিবস আজ
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স