Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সংসদের খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ 

সংসদের খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ 
ছবি: সংগৃহীত

চিরাচরিত প্রথা ভেঙে এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি নেতৃত্বাধীন সরকারের শপথ হবে সংসদ ভবন প্রাঙ্গণে, খোলা আকাশের নিচে। একই স্থানে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদেরও শপথ নেয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ এবং বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। সব আয়োজন করা হচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

সাধারণত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের ভেতরে, আর মন্ত্রিসভার শপথ হয় বঙ্গভবনের দরবার হলে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সব সরকারই বঙ্গভবনে শপথ নিয়েছে। তবে এবার সরকার গঠন করতে যাওয়া দল বিএনপির পছন্দ অনুযায়ী সংসদ ভবনেই আয়োজন করা হচ্ছে শপথ অনুষ্ঠান।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে তুলনামূলকভাবে আনুষ্ঠানিকতা কম থাকে। আলাদাভাবে অতিথি আমন্ত্রণ বা বড় ধরনের আপ্যায়নের প্রয়োজন হয় না। কিন্তু মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনেক বেশি আনুষ্ঠানিক ও জটিল। এতে দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ, তাদের আপ্যায়ন, নিরাপত্তা, মঞ্চ প্রস্তুতি, এবং পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পরিচালনার মতো নানা ধাপ থাকে।

শপথ আয়োজনের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেষ মুহূর্তে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত হওয়ায় পুরো আয়োজন নতুনভাবে সাজাতে হচ্ছে। নিরাপত্তা, অতিথি ব্যবস্থাপনা ও আনুষ্ঠানিক প্রটোকল—সবকিছু নিয়েই চলছে সমন্বয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদ প্রাঙ্গণে শপথ আয়োজনের এ সিদ্ধান্ত প্রতীকী বার্তাও বহন করছে। নির্বাচনের পর নতুন সরকারের যাত্রা সংসদকেন্দ্রিক করার মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট ও প্রতিনিধিত্বের প্রশ্নটিকে সামনে আনার চেষ্টা থাকতে পারে।

এবার তাই দীর্ঘদিনের প্রথা ভেঙে খোলা আকাশের নিচে সংসদ প্রাঙ্গণ থেকেই শুরু হচ্ছে নতুন সরকারের পথচলা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রমজানে আল-আকসায় মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি
সংসদের খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ
নির্বাচনের প্রভাব ফুলের রাজধানী গদখালীতে
নাভারন-ভোমরা রেলপথে ঘুরবে অর্থনীতির চাকা
হাতিয়ার সহিংসতার প্রতিবাদে মধ্যরাতে এনসিপির বিক্ষোভ
জামানত বাজেয়াপ্তসহ চরমোনাই তিন ভাইয়ের ভরাডুবি
নেতা কর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ তারেক রহমানের
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
‘হামলাকারীদের থামান’—বিএনপিকে আসিফ মাহমুদ
নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির
পঞ্চগড়-১-এ পরিকল্পিত কারচুপি করে শাপলা কলিকে হারানো হয়েছে: সারজিস
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় ওপর নির্ভরশীল: তারেক রহমান
এনসিপি সমর্থকদের ওপর হামলা-ধর্ষণের অভিযোগ বিএনপির বিরুদ্ধে
সোমবার সকালে এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট
বিএনপির সম্ভাব্য মন্ত্রীসভায় আলোচিত যারা
শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
৩০ আসনে কারচুপির অভিযোগ জামায়াতের