Sobar Desh | সবার দেশ দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৬, ২০ অক্টোবর ২০২৫

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ, উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ, উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়
ফাইল ছবি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে দেশের উত্তরাঞ্চলে শিল্প, কৃষি ও গৃহস্থালি খাতে মারাত্মক বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। বিশেষ করে আমন ধানের সম্পূরক সেচ মৌসুমে ১৬টি জেলার কৃষকরা পড়েছেন চরম বিপাকে।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। বড়পুকুরিয়া কয়লাখনি থেকে সংগৃহীত কয়লা দিয়ে পরিচালিত এ কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ৫২৫ মেগাওয়াট। তিনটি ইউনিটের মধ্যে একটিও বর্তমানে সচল নেই।

কেন্দ্র সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এরপর সোমবার সকালে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আর দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারকাজের কারণে বন্ধ রয়েছে। চার বছর আট মাস পেরিয়ে গেলেও সেটি এখনও চালু করা যায়নি।

এ অবস্থায় তিনটি ইউনিটই বন্ধ থাকায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ ১৬ জেলায় বিদ্যুতের ঘাটতি বেড়ে গেছে। ফলে ভারী ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং কৃষি খাতে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চলমান ১ ও ৩ নম্বর ইউনিট বন্ধ হয়ে গেছে। আর ২ নম্বর ইউনিটটি আগে থেকেই মেরামতের কাজে বন্ধ রয়েছে। তিনি বলেন, মেরামত শেষ না হওয়া পর্যন্ত কোনও ইউনিটই চালু করা সম্ভব নয়। আমরা সর্বোচ্চ দ্রুততার সঙ্গে সমস্যার সমাধানে কাজ করছি।

স্থানীয়রা জানান, কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দিনাজপুর ও আশপাশের এলাকায় লোডশেডিং ভয়াবহ রূপ নিয়েছে। শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে, আর কৃষকরা সেচের জন্য বিকল্প উৎস খুঁজে বেড়াচ্ছেন।

বিদ্যুৎকেন্দ্রটি চালুর পর থেকে এটি কতবার বন্ধ হয়েছে—তা নিয়ে সুনির্দিষ্ট কোনো সরকারি পরিসংখ্যান নেই। তবে কর্মকর্তারা বলছেন, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে দীর্ঘ ও ব্যাপক উৎপাদনবিরতি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!
হামে মৃত ৮২ শতাংশ শিশুই পায়নি পর্যাপ্ত বুকের দুধ
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই
কোলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ: বরিশালের ডিআইজি
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই
আজ থেকে নতুন পথচলা দুদকের
চীনে নেয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল
ড. ইউনূসকে নিয়ে হাসিনাকে আগেই সতর্ক করেছিলেন মনিরুল
১০ লাখ টাকা চাঁদার দাবিতে রিসোর্ট দখল, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ’রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি
নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫
২৫০ অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর
প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট
রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০ এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের
নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী