Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২, ১৮ আগস্ট ২০২৬

নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে

নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে
ছবিঃ সংগৃহীত

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। নারী যাত্রীদের জন্য চালু করা এ বাসগুলো পরিচালনা করবেন নারী চালক ও নারী কন্ডাক্টররা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে পিংক বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বিআরটিসি জানিয়েছে, মঙ্গলবার বিকেল থেকেই যাত্রী পাওয়া সাপেক্ষে বাসগুলো চলাচল শুরু করবে। তবে বুধবার (১৯ আগস্ট) থেকে নির্ধারিত রুটে নিয়মিতভাবে পূর্ণাঙ্গ যাত্রীসেবা চালু হবে।

প্রাথমিক পর্যায়ে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস দিয়ে পিংক বাস সার্ভিস শুরু করা হচ্ছে। এর পাশাপাশি চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস চলবে। সব মিলিয়ে তিন শহরে মোট ১৪টি বাস এ বিশেষ সেবার আওতায় থাকছে।

নারীদের দৈনন্দিন যাতায়াতকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ নিয়মিত গণপরিবহন ব্যবহারকারী নারীরা এ সেবা থেকে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

বিআরটিসি জানিয়েছে, যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। পর্যায়ক্রমে আরও রুট ও বাস এ সেবার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!
হামে মৃত ৮২ শতাংশ শিশুই পায়নি পর্যাপ্ত বুকের দুধ
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই
কোলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ: বরিশালের ডিআইজি
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই
আজ থেকে নতুন পথচলা দুদকের
চীনে নেয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল
ড. ইউনূসকে নিয়ে হাসিনাকে আগেই সতর্ক করেছিলেন মনিরুল
১০ লাখ টাকা চাঁদার দাবিতে রিসোর্ট দখল, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ’রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি
নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫
২৫০ অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর
প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট
রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০ এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের
নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী