Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫০, ৫ জুলাই ২০২৬

ছাত্রদল সভাপতি রাকিবের দাবি 

‘সারা দেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম’

‘সারা দেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম’
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অগ্রভাগে ছিলেন।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, 

সারা দেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম। আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। ৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ী, শাহবাগসহ বিভিন্ন এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই আবু হোসেনও বক্তব্য দেন। তিনি আবু সাইদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের সার্বিক সহায়তা, জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

আবু হোসেন বলেন, তার ছোট ভাই আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। প্রকাশ্যে গুলি করে তাকে হত্যার দৃশ্য দেশ-বিদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। তার আত্মত্যাগই মানুষকে তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে আরও উদ্বুদ্ধ করেছিলো বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। তবে এ আন্দোলনে বহু পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং অসংখ্য মানুষ স্থায়ীভাবে আহত বা পঙ্গুত্ব বরণ করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
যুবলীগ নেতার মুক্তি দাবিতে থানা ঘেরাও, ছাত্রদল নেতাকে শোকজ
নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ আহত অন্তত ৮
বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেফতার
চলতি সপ্তাহে ৫ জেলায় বন্যার শঙ্কা, ৭২ ঘণ্টার সতর্কবার্তা
বিতর্কিত শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড
সারা দেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি রাকিব
ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ, নিরাপদ ৭৪ আরোহী
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনির রাষ্ট্রীয় বিদায়ে ৩ হাজার মৃত্যুর শঙ্কা, অতিরিক্ত কবর প্রস্তুত
রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে আর্জেন্টিনার জয়
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো মিশর