Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৮, ২৪ এপ্রিল ২০২৬

শাহবাগে ডাকসু নেতাদের ওপর হামলা

দুঃখ প্রকাশ ছাত্রদল সভাপতির, ‘মব না তৈরির’ আহ্বান

দুঃখ প্রকাশ ছাত্রদল সভাপতির, ‘মব না তৈরির’ আহ্বান
ফাইল ছবি

রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে তিনি আহতদের উদ্দেশে অনুরোধ জানিয়েছেন, এমন কোনও পরিস্থিতি তৈরি না করতে যাতে নতুন করে উত্তেজনা বা ‘মব’ সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, দিনের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং এ জন্য ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে। তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি।

রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় দেয়া কিছু পোস্ট ও ফটোকার্ড পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তার ভাষ্য অনুযায়ী, এসব কনটেন্ট ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে এবং তা থেকেই উত্তেজনা বাড়তে পারে।

তিনি আরও বলেন, আহত ডাকসু নেতারা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে শাহবাগ থানায় আসেন। তবে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের না এনে সরাসরি থানায় চলে আসায় পারস্পরিক আলোচনার সুযোগ কমে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, সংশ্লিষ্টদের সঙ্গে আগে কথা বললে পরিস্থিতি হয়তো ভিন্নভাবে সামাল দেয়া যেতো।

ছাত্রদল সভাপতি আরও অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় ‘প্রোপাগান্ডা’ চালানো হচ্ছে, যা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ধৈর্য ধারণ করেও তাদের নেতাকর্মীরা চাপে রয়েছেন এবং এ ধরনের প্রচারণা সে চাপকে আরও বাড়িয়ে দিচ্ছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ছাত্রসমাজ ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান, পুরো বিষয়টি বিবেচনায় নিয়ে বিচার করার জন্য এবং উত্তেজনা না বাড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার