Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ২৫ ডিসেম্বর ২০২৪

নতুন বছরে একটি অ্যাকশনধর্মী বিজ্ঞাপনে হাজির হচ্ছেন

এক ফ্রেমে সালমান-হৃতিক?

এক ফ্রেমে সালমান-হৃতিক?
ফাইল ছবি

নতুন বছর পাইপলাইনে আছে বেশ কিছু বিগ বাজেটের সিনেমা। এক ফ্রেমে যেমন দেখার সম্ভাবনা রয়েছে সালমান-শাহরুখকে, তেমনি এক ফ্রেমে দেখা যেতে পারে হৃতিক-সালমানকেও। কারণ যশরাজের স্পাই ইউনিভার্সে রয়েছেন শাহরুখ, সালমান ও হৃতিক। আর নতুন বছরে আসার সম্ভাবনা রয়েছে হৃতিকের ‘ওয়ার ২’। জল্পনা রয়েছে ‘পাঠান ২’ নিয়েও। তবে এরই মাঝে হৃতিক-সালমানের এক ফ্রেমে আসার সংবাদ পাওয়া গেল।

একটি অ্যাকশনধর্মী বিজ্ঞাপনে হাজির হচ্ছেন এ দুই সুপারস্টার। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, আলী আব্বাস জাফরের পরিচালনায় বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধতে চলেছেন সালমান ও হৃতিক। এ বিজ্ঞাপনের বাজেট নাকি টেক্কা দিতে পারে বলিউডের বিগ বাজেটের সিনেমাকেও! জানা গেছে, হৃতিক ও সালমানকে নিয়ে একেবারে ধুন্ধুমার অ্যাকশনের বিজ্ঞাপন শুট করবেন পরিচালক আলি আব্বাস জাফর। মুম্বাইয়েই শুট হবে এ বিজ্ঞাপনের।

এটির ভিএফএক্সের ওপরেও বেশ চড়া খরচ করা হবে বলে জানা গেছে। আপাতত, হৃতিকের নতুন কোনও সিনেমার ঘোষণা নেই। হাতে রয়েছে ‘ওয়ার ২’। তবে সালমান এখন ব্যস্ত তার নতুন সিনেমা ‘সিকান্দার’-এর শুটিংয়ে। প্রাণনাশের হুমকির মাঝেই কড়া নিরাপত্তার মোড়কে শুটিং সারছেন বলিউডের ভাইজান।

সবার দেশ/এফএ

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান