Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৭:৫০, ২২ অক্টোবর ২০২৫

কাশফুলের শুভ্রতায় রূপের জাদু ছড়ালেন বুবলী

কাশফুলের শুভ্রতায় রূপের জাদু ছড়ালেন বুবলী
কাশফুলের শুভ্রতার মাঝে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ছবি: সংগৃহীত

কাশফুলের শুভ্রতা আর শরতের আলো-হাওয়ার সঙ্গে যেন একাকার হয়ে গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সম্প্রতি কাশফুলের মাঠে তোলা নিজের কিছু ছবি ফেসবুকে শেয়ার করে আবারও ভক্তদের মন জয় করেছেন তিনি। 

মুহূর্তের মধ্যেই ছবিগুলো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছবিগুলোতে দেখা যায়, খোলা চুলে মিষ্টি হাসি মুখে কাশফুলের সাদা সমুদ্রে দাঁড়িয়ে আছেন বুবলী। চোখে সানগ্লাস, পরনে হালকা রঙের পোশাক— সব মিলিয়ে প্রকৃতির সঙ্গে মিশে গেছে তার উপস্থিতি। ক্যাপশনে বুবলী লিখেছেন, 

ফুলেরা নীরব, তবুও তারা তাদের সৌন্দর্য, লাবণ্য আর মাধুর্যকে মেলে ধরে।

ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। একজন লিখেছেন, মাশাআল্লাহ, তুমি বার্বি পুতুলের মতো সুন্দর। আরেকজনের মন্তব্য, কাশফুলের সৌন্দর্য হার মানছে তোমার কাছে।

শবনম বুবলী তার ক্যারিয়ার শুরু করেছিলেন সংবাদ পাঠিকা হিসেবে। পরে ঢাকাই সিনেমায় অভিষেকের পর দ্রুতই উঠে আসেন শীর্ষ অভিনেত্রীদের কাতারে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়। তার প্রতিটি পোস্টই যেমন ভক্তদের আলোচনায় আসে, তেমনি তার জনপ্রিয়তাও দিন দিন বেড়ে চলেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য