Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৪৬, ১১ জানুয়ারি ২০২৬

বিচ্ছেদের কথা স্বীকার করলেন গায়ক

বছর না ঘুরতেই ভাঙছে তাহসান–রোজার সংসার

বছর না ঘুরতেই ভাঙছে তাহসান–রোজার সংসার
ছবি: সংগৃহীত

বিনোদন জগতে আবারও ব্যক্তিগত জীবনের খবরের শিরোনামে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার এক বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটতে যাচ্ছে—এমন খবরই এখন আলোচনায়। বিষয়টি গুজব নয়, নিজেই তা নিশ্চিত করেছেন তাহসান।

গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় তাহসান খান বলেন, খবরটি সত্য। আমরা দীর্ঘদিন ধরেই আলাদা আছি। জুলাই মাসের শেষ দিক থেকেই আমাদের একসঙ্গে থাকা হচ্ছে না। সঠিক সময় এলে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাইনি। তবে বিবাহবার্ষিকী ঘিরে ভুল ও বিভ্রান্তিকর খবর ছড়ানোয় স্পষ্ট করে বলতে হচ্ছে—আমরা এখন একসঙ্গে নেই।

তাহসানের এ স্বীকারোক্তির পরই বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। সোশ্যাল মিডিয়ায়ও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও হতাশা।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। পরিচয়ের সময়টা ছিলো বেশ সংক্ষিপ্ত—মাত্র চার মাসের পরিচয়ের পরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে ছবি ও ভালোবাসার প্রকাশ ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছিলো।

রোজা আহমেদ একজন প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে প্রায় এক দশক ধরে তিনি ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। বর্তমানে নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তিনি পরিচিত মুখ।

হঠাৎ করেই এ দাম্পত্য জীবনের ভাঙনের খবরে অনেকেই বিস্মিত। যদিও বিচ্ছেদের পেছনের কারণ নিয়ে এখনও কেউ মুখ খোলেননি। তাহসান জানিয়েছেন, সময় হলে সব জানানো হবে।

এর আগেও তাহসানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার ঝড় উঠেছে। নতুন করে আবারও সে অধ্যায় ফিরে আসায় ভক্তদের একাংশ যেমন কষ্ট পেয়েছেন, তেমনি অনেকেই তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর কথাও বলছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রমজানে আল-আকসায় মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি
সংসদের খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ
নির্বাচনের প্রভাব ফুলের রাজধানী গদখালীতে
নাভারন-ভোমরা রেলপথে ঘুরবে অর্থনীতির চাকা
হাতিয়ার সহিংসতার প্রতিবাদে মধ্যরাতে এনসিপির বিক্ষোভ
জামানত বাজেয়াপ্তসহ চরমোনাই তিন ভাইয়ের ভরাডুবি
নেতা কর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ তারেক রহমানের
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
‘হামলাকারীদের থামান’—বিএনপিকে আসিফ মাহমুদ
নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির
পঞ্চগড়-১-এ পরিকল্পিত কারচুপি করে শাপলা কলিকে হারানো হয়েছে: সারজিস
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় ওপর নির্ভরশীল: তারেক রহমান
এনসিপি সমর্থকদের ওপর হামলা-ধর্ষণের অভিযোগ বিএনপির বিরুদ্ধে
সোমবার সকালে এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট
বিএনপির সম্ভাব্য মন্ত্রীসভায় আলোচিত যারা
শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
৩০ আসনে কারচুপির অভিযোগ জামায়াতের