Sobar Desh | সবার দেশ ইরানী বিশ্বাস, দিল্লি

প্রকাশিত: ০১:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

শীতের দুপুরে সুরের ধ্যান

গুরুগ্রামের রামকৃষ্ণ মিশনে শততন্ত্রী বীণার মায়া

গুরুগ্রামের রামকৃষ্ণ মিশনে শততন্ত্রী বীণার মায়া
ছবি: সবার দেশ

দিল্লি ও গুরুগ্রামে যখন শীতের দাপট, ঠিক তখনই রোববারের ছুটির দুপুরে এক অন্য রকম উষ্ণতায় ভরে ওঠে গুরুগ্রামের রামকৃষ্ণ মিশন। মধ্যাহ্নভোজ সেরে সঙ্গীতপ্রেমীরা ছুটে আসেন মিশনের বিবেকানন্দ অডিটোরিয়ামে। অনেকের মনে তখন চা-কফির টান থাকলেও, অচিরেই সব তৃষ্ণা ভুলিয়ে দেয় সুরের গভীর আকর্ষণ।

অডিটোরিয়ামের ভেতরে তখন পিনপতন নীরবতা। বাইরে শীতের হাওয়া, ঝরে পড়া পাতার মৃদু শব্দ—সবকিছুকে ছাপিয়ে হঠাৎই নিস্তব্ধতার বুক চিরে বেজে ওঠে কাশ্মীরি শততন্ত্রী বীণার শীতল, ধ্যানমগ্ন ধ্বনি। মুহূর্তেই শ্রোতারা হারিয়ে যান সুরের জগতে।

গত ২৫ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন উপলক্ষে ‘লিজেন্ডস অব ইন্ডিয়া’-এর উদ্যোগে রামকৃষ্ণ মিশনে আয়োজন করা হয় হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ‘হেরিটেজ হারমনি’। এ আয়োজনে শততন্ত্রী বীণায় পরিবেশনা করেন প্রখ্যাত শিল্পী পন্ডিত দিশারী চক্রবর্তী।

অনুষ্ঠানের শুরুতেই তিনি পরিবেশন করেন রাগ ভীমপলশ্রী, সেনিয়া ধ্রুপদী অঙ্গে দীর্ঘ আলাপ, জোড় ও ঝালায়। ধীরে ধীরে সুরের বিস্তারে তৈরি হয় এক গভীর আবেশ। পরিবেশনার শেষ পর্বে তিনি শ্রোতাদের নিয়ে যান স্বামী বিবেকানন্দের প্রিয় রচনায়—ঝাপ তালে নিবদ্ধ রাগ বাগেশ্রীতে গান ‘নাহি সূর্য্য নাহি জ্যোতি...’। জানা যায়, স্বামী বিবেকানন্দ নিজে পাখোয়াজ বাজিয়ে এ গান পরিবেশন করতেন রামকৃষ্ণ পরমহংস দেব ও রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে।

এ পরিবেশনায় পাখোয়াজে সঙ্গত করেন পন্ডিত মনমোহন নায়েক এবং তানপুরায় ছিলেন ড্রিমি নাইস। সঙ্গতকারীদের নিখুঁত সহযোগিতায় পরিবেশনাটি হয়ে ওঠে আরও গভীর ও প্রাণবন্ত।

অনুষ্ঠান শেষে গুরুগ্রাম রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ শান্তাত্মানন্দজি শিল্পীদের উত্তরীয় বস্ত্র ও স্বামী বিবেকানন্দের লেখা বই উপহার দিয়ে সম্মাননা জানান। এদিনের আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাঁশিশিল্পী শ্রী কার্তিকায় বশিষ্ঠ এবং হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী শ্রী অলিক সেনগুপ্ত।

শীতের দুপুরে এ সুরের আয়োজন শ্রোতাদের জন্য হয়ে ওঠে এক অনন্য সংগীতযাত্রা—যেখানে সময় থেমে থাকে, আর বীণার তারে তারে বেজে ওঠে ধ্যান ও ঐতিহ্যের অনুরণন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

বাগআঁচড়া সাতমাইল পশুহাটে শেষ মুহূর্তে জমজমাট বেচাকেনা
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ
জনবল নেবে ট্রাস্ট ব্যাংক পিএলসি
অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮
এক-এগারোর ‘তিন ম’ ষড়যন্ত্রকারী—মইন, মতি ও মাহফুজ!
তারেক রহমানের জনপ্রিয়তা, সরকারের পরীক্ষা
শান্তি আলোচনার মধ্যেই ইরানে নতুন মার্কিন হামলা
সহকর্মীর স্ত্রীকে বিয়ে, তালাকের পর পুনরায় বিয়ের প্রলোভনে ধর্ষণ
ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা মামদানির
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে পবিত্র হজ আজ
নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা
নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু
বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: হাসনাত আবদুল্লাহ
ক্ষিপ্ত মহিষের আক্রমণে প্রাণ গেলো ২ জনের
কোরবানির চামড়া নিয়ে বিপর্যয়ের শঙ্কা
‘গোপন অস্ত্র’ দিয়ে শত্রু ড্রোন ধ্বংসের দাবি ইরানের
ফাঁস হওয়া কলে মাসে ৫০ হাজা ‘মাসোহারা’ দাবি দারোগার
হোয়াইট হাউসের চাপেই পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড
বেনাপোলে ইউনুস হত্যায় সোহেল রানা আটক
নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলা ‘অশোভনীয়’: আইনমন্ত্রী