Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ২৮ জুন ২০২৬

হেলিকপ্টার বিধ্বস্তে সৌদিতে নিহত ১৪

হেলিকপ্টার বিধ্বস্তে সৌদিতে নিহত ১৪
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রোববার (২৮ জুন) এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এবং আরব নিউজ জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও হেলিকপ্টারে থাকা কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এতে থাকা ১৪ জনই ঘটনাস্থলেই প্রাণ হারান।

তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য জানানো হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। একই সঙ্গে দুর্ঘটনার কারণ দ্রুত অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

রাস তানুরা সৌদি আরামকোর অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও তেল রফতানি কেন্দ্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারটি শিল্পাঞ্চল সংশ্লিষ্ট দাফতরিক দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তদন্ত শেষ হওয়ার পর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা, এসপিএ, আরব নিউজ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়
শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
বিশ্বমানের শিক্ষায় প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা, ক্যাম্পাস নয়
৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি এনসিপির
সাবেক আওয়ামী এমপির স্ত্রী মৌসুমি কারাগারে
তিস্তা প্রকল্পে ভারতের আপত্তির জবাবে চীনের কড়া বার্তা
কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর
করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা; টিআইএন ছাড়াই খুলবে ব্যাংক হিসাব
শেষ মুর্হূতে ইউস্টাকিওর জাদু, ইতিহাস গড়ে শেষ ষোলোয় কানাডা
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও লোডশেডিং দিতে হবে: জ্বালানিমন্ত্রী
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়ালো ৪ হাজার
ভারতের ক্ষমা চাওয়া উচিত ছিলো: নাহিদ ইসলাম
ইতালিতে ট্রিপল মার্ডার: মা জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই
ইরানে শিশুহত্যা ও যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে চাইলেন হবে