Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১০, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ০৯:২১, ২৪ মার্চ ২০২৬

মৃতের সংখ্যা বাড়তে পারে

কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬

কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণ পরই সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে এ প্রাণহানির ঘটনা ঘটে।

সোমবার (২৩ মার্চ) পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

পুয়ের্তো লেগুইজামোর মেয়র লুইস এমিলিও বুস্টোস স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন সেনা সদস্য, ছয়জন বিমান বাহিনীর সদস্য ও দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

কলম্বিয়ার সামরিক সূত্র জানায়, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, মোট নিহতের সংখ্যা ৮০ জন ছাড়িয়ে যেতে পারে।

বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিলো মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান Lockheed Martin-এর তৈরি C-130 Hercules মডেলের একটি সামরিক পরিবহন বিমান।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক বার্তায় জানান, বিমানটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রায় দেড় কিলোমিটার উচ্চতায় থাকাকালীন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভূমিতে আছড়ে পড়ে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে না যে বিমানটি কোনও হামলার শিকার হয়েছে। চালকরা ছিলেন দক্ষ ও অভিজ্ঞ, ফলে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এ দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং নিখোঁজদের উদ্ধারে জোরদার তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

সূত্র : এএফপি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা