Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, হতাহতদের ছেড়ে নোট কুড়াতে ছুটল জনতা

টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, হতাহতদের ছেড়ে নোট কুড়াতে ছুটল জনতা
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি অবতরণের আগে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের কাছে ভেঙে পড়ে। এতে সড়কে চলাচলরত প্রায় এক ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণ ও ধ্বংসস্তূপের মধ্যে বিমান থেকে বহন করা বিপুল পরিমাণ নগদ টাকা চারদিকে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, আহত-নিহতদের উদ্ধার তৎপরতা চলার মাঝেই বহু মানুষ মাটিতে ছড়িয়ে থাকা নোট কুড়াতে ছুটে আসে। কেউ হাতে, কেউ ব্যাগে করে টাকা সংগ্রহের চেষ্টা করছে—এমন দৃশ্যও দেখা যায়।

একপর্যায়ে নোট সংগ্রহকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জসহ বিভিন্ন পদক্ষেপ নিতে হয়। পুলিশ সদস্যদের লোকজনকে ছত্রভঙ্গ করতে তৎপর থাকতে দেখা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ছড়িয়ে পড়া অর্থ উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ও অর্থ পরিবহনের নিয়মনীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!
হামে মৃত ৮২ শতাংশ শিশুই পায়নি পর্যাপ্ত বুকের দুধ
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই
কোলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ: বরিশালের ডিআইজি
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই
আজ থেকে নতুন পথচলা দুদকের
চীনে নেয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল
ড. ইউনূসকে নিয়ে হাসিনাকে আগেই সতর্ক করেছিলেন মনিরুল
১০ লাখ টাকা চাঁদার দাবিতে রিসোর্ট দখল, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ’রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি
নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫
২৫০ অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর
প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট
রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০ এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের
নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী