Sobar Desh | সবার দেশ মুরাদনগর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা

কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
ছবি: সংগৃহীত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জেলা পর্যায়ের বাছাইয়ে কুমিল্লায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সোনিয়া সরকার নিপা। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে সোনিয়া সরকার নিপাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে মনোনীত করা হয়। এর আগে গত ২০ সেপ্টেম্বর তিনি আদর্শ সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তাকে উপজেলা পর্যায়ে মনোনীত করেন।

সোনিয়া সরকার নিপার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামে। তিনি ওই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। ২০১৩ সালে আমপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরে ২০১৯ সালে স্বামীর ঠিকানার সূত্রে কুমিল্লা নগরের বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন।

শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত রয়েছেন সোনিয়া সরকার নিপা। তিনি জেলা পর্যায়ে ওয়ারেন্ট গাইডার এবং বিভাগীয় পর্যায়ে হলদে পাখি গার্লস গাইডের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে সোনিয়া সরকার নিপা বলেন, 

শ্রেষ্ঠ শিক্ষক হতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। যেকোনও কাজের স্বীকৃতি ও সম্মাননা কাজের গতি আরও বহুগুণ বাড়িয়ে দেয়। আমি আরও বেশি পেশাদারির সঙ্গে শিক্ষকতাকে উপভোগ করতে চাই।

তিনি বলেন, শ্রেষ্ঠ শিক্ষক হতে পেরে সত্যিই আজ খুব সম্মানিত ও গর্বিত অনুভব করছি। আমার এ প্রতিযোগিতা বিভাগীয় পর্যায় পর্যন্ত। এখন আমার লক্ষ্য কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করা। জেলার একজন প্রতিযোগী হিসেবে জেলাকে সম্মানসূচক কিছু এনে দিতে পারি—এ জন্য সবার দোয়া চাই।

নিজের এ অর্জনের পেছনে বিদ্যালয় ও শিক্ষার্থীদের অবদানের কথাও উল্লেখ করেন সোনিয়া সরকার নিপা। তিনি বলেন, তার প্রিয় কর্মস্থল ও শিক্ষার্থীরাই তাকে জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে পরিচিত করেছে।

এ জন্য বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

দখল, হামলা, লুটপাটে উত্তপ্ত রাজধানী: আইনশৃঙ্খলা নিয়ে বাড়ছে প্রশ্ন
ক্যান্টনমেন্টের সাবেক ওসির আ.লীগ সংশ্লিষ্টতা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনে ফের গণভোটের উদ্যোগ
এক রুটি, এক কাপ চা—মেয়ের পিতৃবৎসলে কাঁদলো নেটদুনিয়া
ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেয়ার আগেই ডেঙ্গুতে ডেঙ্গুতে মৃত্যু আঁচলের
নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ
ফের উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংক উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রধানমন্ত্রীর আসনে চাঁদাবাজির দুঃসাহস কার—প্রশ্ন নাহিদ ইসলামের
হাসিনার জন্মদিনের কেক-মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রলীগ
নিউইয়র্ক-নিউ জার্সিতে ঝড়ের তাণ্ডব, জরুরি অবস্থা
তোমাদের চাঁদাবাজি আমার স্বপ্ন থামাতে পারবে না: সালমান মুক্তাদির
স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের