Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২৫

৮০ হাজার পুলিশ মোতায়েন

বিক্ষোভে উত্তাল ফ্রান্সে ব্যাপক সংঘর্ষ, গ্রেফতার ১৪০

বিক্ষোভে উত্তাল ফ্রান্সে ব্যাপক সংঘর্ষ, গ্রেফতার ১৪০
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় বাজেট কাটছাঁটের প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও ধর্মঘটে উত্তাল হয়ে উঠেছে দেশ। ট্রেড ইউনিয়ন ও বামপন্থি দলগুলোর ডাকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী প্যারিসসহ ছোট-বড় নানা শহরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। শিক্ষক, রেলকর্মী, হাসপাতাল স্টাফ থেকে শুরু করে শিক্ষার্থীরাও অংশ নেয় এ আন্দোলনে। নিরাপত্তার জন্য দেশজুড়ে ৮০ হাজার পুলিশ মোতায়েন করা হলেও দিনভর গ্রেফতার হয়েছেন অন্তত ১৪০ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকেই বিদ্যালয়ের গেট অবরোধ করে রাখেন কিশোর-তরুণেরা। বিক্ষোভকারীদের মূল দাবি—আগের সরকারের কঠোর বাজেট পরিকল্পনা বাতিল, জনসেবায় ব্যয় বৃদ্ধি, ধনীদের ওপর বাড়তি কর আরোপ এবং অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার। এ দাবিতে প্যারিস, লিয়ঁ, মার্সেইসহ একাধিক শহর স্লোগানে মুখর হয়ে ওঠে।

তবে পরিস্থিতি সব জায়গায় শান্ত ছিলো না। প্যারিসে মূল মিছিলের আগে কালো পোশাকধারী কিছু যুবক পুলিশের দিকে বস্তু নিক্ষেপ করলে টিয়ারগ্যাস ছুড়ে দেয় নিরাপত্তা বাহিনী। লিয়ঁতে সংঘর্ষে আহত হন কয়েকজন। কিছু এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার সারা দেশে প্রায় দেড়শ’ জনকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয় ৮০ হাজার পুলিশ সদস্য, ব্যবহার করা হয় ড্রোন ও সাঁজোয়া যান।

ট্রেড ইউনিয়ন নেতারা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর উদ্দেশে বলেন, জনগণের ক্ষোভ স্বীকার করে বাজেট কাটছাঁটের সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার