Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ২৩ জুলাই ২০২৫

বৃটেনে স্ত্রী হত্যায় বাংলাদেশি যুবকের ২৮ বছরের কারাদণ্ড

বৃটেনে স্ত্রী হত্যায় বাংলাদেশি যুবকের ২৮ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ব্রিটেনের ব্র্যাডফোর্ড শহরে স্ত্রীকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার দায়ে বাংলাদেশি নাগরিক হাবিবুর রহমান মাসুমকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন রয়াল কোর্ট।

সিলেটের বিশ্বনাথ থানার বাসিন্দা মাসুম ২০২৪ সালের ৬ এপ্রিল রমজানের সময় ইফতারের আগে ব্র্যাডফোর্ডের ওয়েস্টগেট ও ড্রিউটন রোডের সংযোগস্থলে তার স্ত্রী কুলসুমা বেগম (২৭) ও একমাত্র শিশুসন্তানের সামনে এ হত্যাকাণ্ড ঘটান। ঘটনাস্থল থেকে কুলসুমাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিশু সন্তানটি অক্ষত ছিলো বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

তদন্তে উঠে আসে, মাসুম শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে যান এবং স্ত্রী কুলসুমা ডিপেন্ডেন্ট ভিসায় তার সঙ্গে যান। প্রথমে তারা ওল্ডহ্যাম এলাকায় বসবাস করলেও দাম্পত্য কলহের কারণে পরিস্থিতি পুলিশের হস্তক্ষেপে গড়ায়। পরে কুলসুমাকে সুরক্ষার স্বার্থে সামাজিক সেবামূলক সংস্থার সহায়তায় ব্র্যাডফোর্ডে স্থানান্তর করা হয়।

তবে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে মাসুম গোপনে স্ত্রীর গতিবিধি নজরদারিতে রাখেন। একপর্যায়ে নিজের শিশুসন্তানের সামনেই প্রকাশ্যে ছুরি দিয়ে কুলসুমার উপর হামলা চালান।

ঘটনার পর দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে রয়াল কোর্ট মাসুমকে দোষী সাব্যস্ত করে ২৮ বছরের কারাদণ্ডের রায় দেয়।

এ ঘটনার পর ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। মানবাধিকার সংগঠনগুলোও নারীর নিরাপত্তা ও প্রবাসী পারিবারিক সহিংসতা প্রতিরোধে নতুন করে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প