Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ২২ নভেম্বর ২০২৫

পোস্টাল ভোটিং: দুই দিনে নিবন্ধন সাড়ে ৬ হাজার 

পোস্টাল ভোটিং: দুই দিনে নিবন্ধন সাড়ে ৬ হাজার 
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোট বিডি অ্যাপে দুই দিনে সাড়ে ছয় হাজার ভোটার নিবন্ধন করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ হাজারের বেশি এবং নারী ভোটার প্রায় ৫০০ জন।

দুই দিনে প্রবাসী ভোটাররা ২৯টি দেশ থেকে নিবন্ধন করেছেন। দেশভিত্তিক তালিকায় সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে—৩ হাজার ১৫৩ জন। দ্বিতীয় স্থানে জাপান (১ হাজার ৪৭৫ জন), এরপর দক্ষিণ আফ্রিকা (৭৮৭), চীন (৪৫০), মিশর (১২৩) ও লিবিয়া (১২৩) ভোটার নিবন্ধন করেছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নিবন্ধিত প্রবাসীরা এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য মঙ্গলবার উদ্বোধন করা হয় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। দেশের ভেতরের তিন ধরনের ভোটারও আগামী ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে এ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। এ পর্বের পূর্ণাঙ্গ চিত্র ২৩ নভেম্বর পাওয়া যাবে।

প্রবাসীরা বাকি অঞ্চলের জন্য ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। দেশের ভেতরের ভোটাররা একইভাবে ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন সম্পন্ন করতে হবে [https://portal.ocv.gov.bd/report](https://portal.ocv.gov.bd/report) থেকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য