Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪২, ১ ডিসেম্বর ২০২৫

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়ালো এক লাখ

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়ালো এক লাখ
প্রতীকি ছবি

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি–নির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ নতুন ব্যবস্থায় আগ্রহ চোখে পড়ার মতো—ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ১২ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

১৯ নভেম্বর শুরু হওয়া প্রবাসী ভোটার নিবন্ধন চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। এতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো ডাকযোগে ব্যালট পাঠিয়ে ভোট দিতে পারবেন। একই পদ্ধতিতে ভোট দিতে পারবেন আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও।

ইসির তথ্যমতে, নিবন্ধনকারীদের ঠিকানা যাচাই শেষ হলে তাদের কাছে ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট। ভোট দিয়ে ব্যালটটি পুনরায় রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরণ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। কমিশন বলেছে, ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটের আওতায় আনার লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে।

প্রবাসীদের এ নিবন্ধন বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার অসংখ্য দেশে।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশ থেকে দূরে থেকেও সরাসরি ভোটের অধিকার প্রয়োগে সক্ষম হতে যাচ্ছেন প্রবাসীরা—যা সামগ্রিক ভোটব্যবস্থায় নতুন যুগের সূচনা বলে গণ্য হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮