Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৮, ১৯ এপ্রিল ২০২৬

অকটেন ভাগাভাগির ধস্তাধস্তিতে আগুনে পুড়লো দুই কারখানা—দগ্ধ ৩

অকটেন ভাগাভাগির ধস্তাধস্তিতে আগুনে পুড়লো দুই কারখানা—দগ্ধ ৩
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় অকটেন ভাগাভাগি নিয়ে সংঘর্ষের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি প্লাস্টিক কারখানা পুড়ে ছাই হয়ে গেছে এবং অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার কালাকচুয়া সংলগ্ন শাহদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে জ্বালানো বিড়ির আগুন পাশের একটি প্লাস্টিক কারখানায় পড়ে যায়। মুহূর্তেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে এবং দ্রুত পাশের আরেকটি কারখানাকেও গ্রাস করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি কারখানার প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন মো. সোলাইমান (৩২), তানভীর হোসেন (১৯) এবং মো. শুভ। তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কারখানার মালিক বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম জানান, তারা কারখানার ভেতরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ আগুনের খবর পেয়ে দ্রুত বের হয়ে প্রাণে রক্ষা পান। তাদের ভাষায়, মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেছে।

এ বিষয়ে বুড়িচং থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অভাবী পেশায় বৈধতা নিয়েও দ্বিধা, বিতর্কে ফ্রান্সের নীতি
ডিবির ওসি আরিফের পৈশাচিকতা!
লিবিয়ায় বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর লাশ উদ্ধার
বৈধ কাগজপত্র ছাড়া তেল নিতে এসে জরিমানা
মালয়েশিয়ায় বান্ধবীসহ খুন হলো বাংলাদেশি ব্যবসায়ী
বিশ্ববাজারে কমছে তেলের দাম, দেশে বাড়া দুঃখজনক: জামায়াত আমির
সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম বিএনপির ৩৬ নেত্রীর সাক্ষাৎকার
নতুন মার্কিন প্রস্তাব টেবিলে, অনড় অবস্থানে ইরান
অকটেন ভাগাভাগির ধস্তাধস্তিতে আগুনে পুড়লো দুই কারখানা—দগ্ধ ৩
মঞ্জুরুলের আরও কঠোর শাস্তি চান জাহানারা
জ্বালানি তেলের দাম বাড়লো
একদিনে দেশে ফিরলো ৩৪ প্রবাসীর লাশ
যশোরে জমজ দুই ভাই বিজ্ঞানের ছাত্র, প্রবেশপত্র পেলো মানবিকের
শত্রুদের আরও কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান
একজন প্রেসিডেন্ট টুইটে বিশ্বকে শুধু হুমকি দেয়: ব্রাজিল প্রেসিডেন্ট
‘জাতীয় নারীশক্তি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বজ্রপাতে মৃত্যুপুরী: ৫ জেলায় ঝরলো ১১ প্রাণ