Sobar Desh | সবার দেশ মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ১৯ মে ২০২৬

আমতলীতে ধানক্ষেতে মিললো অজ্ঞাত নারীর লাশ

আমতলীতে ধানক্ষেতে মিললো অজ্ঞাত নারীর লাশ
ছবি: সবার দেশ

বরগুনার আমতলীতে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা (ছোনাউঠা) গ্রামের হিন্দুপাড়ার মুকুন্দ বাইনের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে আমতলী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫৫ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সুরতহাল রিপোর্ট শেষে বিকেলে লাশটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে লাশে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, নিহত নারীকে এলাকার কেউ চিনতে পারেনি। তিনি কীভাবে এখানে এসেছেন, সেটিও জানা যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনা উপজেলা আ.লীগ সন্ত্রাসী তাজ গ্রেফতার
পল্লবীতে স্কুলছাত্রী রামিসাকে পাশের ফ্ল্যাটে নিয়ে হত্যা
বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় গায়িকাকে হত্যা
খাল খননের নামে গাছ নিধনের অভিযোগ
এরা গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন-ট্রাইব্যুনালে ভয়াবহ অভিযোগ সাক্ষীর
ভুয়া মামলায় বাণিজ্য করছেন, পরিণতির জন্য প্রস্তুত থাকুন: রুমিন ফারহানা
‘কী রাগ করলা’ ট্রেন্ডে মাতলেন শাকিব খান
হিজবুল্লাহর ড্রোন আতঙ্কে নাস্তানাবুদ ইসরায়েল
বিলুপ্ত হলো সুপ্রিম কোর্ট সচিবালয়, স্বাধীন বিচার বিভাগের স্বপ্নে ধাক্কা
ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ইবোলা, কঙ্গোতে মৃত্যু ১৩১
আমতলীতে ধানক্ষেতে মিললো অজ্ঞাত নারীর লাশ
পেইড অ্যাওয়ার্ডে বদলে যাচ্ছে সম্মাননার সংস্কৃতি
হাম পরিস্থিতির অবনতি: আরও ১১ শিশুর মৃত্যু
‘ড. ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না’—রীটকারীকে হাইকোর্ট
যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলা, নিহত ৩