Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ২৬ মার্চ ২০২৬

উসকানিমূলক মন্তব্যে তীব্র প্রতিক্রিয়ার আশঙ্কা

যশোর-খুলনা দখলে নিতে চান বিজেপি নেতা

যশোর-খুলনা দখলে নিতে চান বিজেপি নেতা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চল নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বুধবার (২৫ মার্চ) ভারতের কোলকাতা-এ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার পাশে ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

সংবাদ সম্মেলনে শমীক ভট্টাচার্য দাবি করেন, পশ্চিমবঙ্গকে ‘পশ্চিম বাংলাদেশ’ হতে দেয়া হবে না। একইসঙ্গে তিনি বাংলাদেশের হিন্দুদের উদ্দেশে বিতর্কিত আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বাংলাদেশ ভেঙে জমি নিয়ে ভারতে চলে আসে এবং যশোর ও খুলনাকে ভারতের সঙ্গে যুক্ত করে।

তার এ বক্তব্যে আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে প্রতিবেশী দুই দেশের মধ্যে সংবেদনশীল সম্পর্কের প্রেক্ষাপটে এমন মন্তব্যকে উসকানিমূলক হিসেবে দেখছেন অনেকে।

তবে এ বিষয়ে এখনো বাংলাদেশ সরকার বা ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দৌলতদিয়া বাস দুর্ঘটনায় মির্জা ফখরুলের শোক
দৌলতদিয়ায় বাসডুবি: শোক জানালেন জামায়াত আমির
২৬ মার্চ ইতিহাসে গৌরবময় ও আত্মমর্যাদার দিন: নাহিদ ইসলাম
ইরানের স্কুলের ১৬৮ শিশুকে হত্যার ঘটনায় জাতিসংঘে জরুরি অধিবেশন
যশোর-খুলনা দখলে নিতে চান বিজেপি নেতা
সব বোর্ডে এক প্রশ্নে এইচএসসি: ২০২৬ থেকেই নতুন নিয়ম
যুদ্ধবিরতি নয়, ৫ শর্ত মানলেই শেষ হবে সংঘাত: ইরান
১২০ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্ত, বাকিগুলো ২৯ মার্চে: আইনমন্ত্রী
পদ্মায় বাস দুর্ঘটনা: ৪০ যাত্রীর মধ্যে ১১ জন জীবিত উদ্ধার
১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী শার্শা নাভারণ পশুর হাট
৪০ যাত্রী নিয়ে পদ্মায় ডুবলো বাস, দুজনের লাশ উদ্ধার, নিখোঁজ বহু
ফেরিতে ওঠার সময় বাস নদীতে, হতাহতের শঙ্কা