Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৪, ১৮ মার্চ ২০২৬

৩০ দিনেই সক্রিয় সরকার, সামনে আসছে নতুন পরিকল্পনা

৩০ দিনেই সক্রিয় সরকার, সামনে আসছে নতুন পরিকল্পনা
ফাইল ছবি

ক্ষমতা গ্রহণের এক মাস পূর্ণ হতে না হতেই নতুন ও সময়োপযোগী উদ্যোগ নিয়ে সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রথম মাসের অভিজ্ঞতার আলোকে এখন আরও সুপরিকল্পিত পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পর গত ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। দায়িত্ব নেয়ার পর থেকেই প্রশাসনে গতি ফেরানো, মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে তাকে।

সরকারের প্রথম মাসে বেশ কিছু দৃশ্যমান উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু, কৃষকদের ঋণ পরিশোধে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতসহ ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির সূচনা।

সরকারের দায়িত্ব নেয়ার মাত্র ২১ দিনের মধ্যেই এসব উদ্যোগ বাস্তবায়ন করায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, অতীতে অনেক সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দীর্ঘ সময় নিলেও, এ সরকার শুরুতেই সক্রিয়তার প্রমাণ দিয়েছে।

সরকার সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামনে অর্থনীতি চাঙ্গা করা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা, পিলখানা হত্যাকান্ড, জুলাই হত্যাকান্ড, হাদি হত্যাকান্ড এবং প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ খাতে নতুন দিকনির্দেশনা আসতে পারে। প্রথম মাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও কৌশলগতভাবে এগোতে চান প্রধানমন্ত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনই তার সরকারের মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, জনগণের সমর্থন ও অংশগ্রহণ ছাড়া কোনও পরিকল্পনা সফল করা সম্ভব নয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী ছুটির দিনেও কাজ করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ এগিয়ে নিচ্ছেন। তিনি বলেন, আগামী দিনে জনগণ আরও নতুন উদ্যোগ দেখতে পাবে।

এদিকে বিশ্লেষকরা বলছেন, প্রথম মাসের সাফল্যের ধারা ধরে রাখতে হলে সরকারকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং কর্মসংস্থান বৃদ্ধির মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

ড. মো. সাহাবুল হক বলেন, দীর্ঘদিন পর ক্ষমতায় এসে সরকারের মধ্যে কাজ করার আগ্রহ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অল্প সময়ের মধ্যে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নেয়া হয়েছে, যা প্রশংসনীয়। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করতে পারলেই এ অগ্রগতি টেকসই হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে সরকার যদি জন-আকাঙ্ক্ষা অনুযায়ী এগোতে পারে, তবে দেশের রাজনীতিতে একটি নতুন ধারা তৈরি হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংকট মোকাবিলায় সরকার সফল: মির্জা ফখরুল
চাঁদ না দেখা যাওয়ায় সৌদিতে শুক্রবার ঈদ
সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে দুজনের মৃত্যু, নিখোঁজ ৩
অচল হয়ে ফিরে যাচ্ছে মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে ফাইনালে জাপান
৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ: বিজিএমইএ
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭
পটিয়ায় তিন বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
বগুড়ায় মাইক্রোবাস বিস্ফোরণে চালকসহ নিহত ৩
ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, দিশেহারা ইসরায়েলের দু’জনের মৃত্যু
আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসীরুদ্দিন পাটওয়ারী
ঢাবির ভিসি পদে ওবায়দুল ইসলামের যোগদান
যুক্তরাষ্ট্রের জোটে যোগ দেয়ায় ন্যাটোর ‘না’, আমিরাতের ‘হ্যাঁ’
শেবাচিম হাসপাতালে আগুন, রোগী সরানোর সময় দুইজনের মৃত্যু
ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি
সীমান্ত ব্যাংকে চাকরি
ভোটের ফল চ্যালেঞ্জে ৪১ প্রার্থী
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত