Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ১৮ মার্চ ২০২৬

অচল হয়ে ফিরে যাচ্ছে মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড

অচল হয়ে ফিরে যাচ্ছে মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও বৃহত্তম যুদ্ধবিমানবাহী রণতরি USS Gerald R. Ford অচলাবস্থার মুখে পড়ে মেরামতের জন্য ফিরে যাচ্ছে। একাধিক কারিগরি ত্রুটি ও অগ্নিকাণ্ডের ঘটনায় লোহিত সাগর থেকে জাহাজটি সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, জাহাজটিতে আগুন লাগার পাশাপাশি টয়লেট ব্যবস্থায় গুরুতর ত্রুটি দেখা দিয়েছে। ফলে নাবিকদের জন্য স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় রণতরীটি সাময়িকভাবে গ্রিসের সৌদা বে বন্দরে নেয়া হবে।

প্রতিবেদন অনুযায়ী, জাহাজের টয়লেট সিস্টেম বিকল হয়ে পড়ায় নাবিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জাহাজের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কার্যক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে জাহাজের লন্ড্রি এলাকায় আগুন লাগার ঘটনায় ধোঁয়াজনিত অসুস্থতায় প্রায় ২০০ নাবিককে চিকিৎসা নিতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৩০ ঘণ্টারও বেশি সময় লাগে এবং এতে প্রায় ১০০টি আবাসিক বার্থ ক্ষতিগ্রস্ত হয়। ফলে অনেক নাবিককে বিকল্পভাবে অবস্থান করতে হয়েছে।

প্রায় ৯ মাস ধরে টানা মোতায়েন থাকা এ রণতরিটি মধ্যপ্রাচ্যে আসার আগে ক্যারিবীয় অঞ্চলেও অভিযান পরিচালনা করেছে। দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে জাহাজটির রক্ষণাবেক্ষণ ও নাবিকদের মনোবল নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাময়িক মেরামত শেষে জাহাজটি আবার দায়িত্বে ফিরবে কিনা, তা নির্ভর করবে ক্ষয়ক্ষতির মাত্রা ও প্রযুক্তিগত সমস্যার সমাধানের ওপর।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য গার্ডিয়ান

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের