Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৪, ৯ নভেম্বর ২০২৫

বিলম্বে আরও ৬ হাজার

যুক্তরাষ্ট্রে শাটডাউন: এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে শাটডাউন: এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের জেরে বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শনিবার (৮ নভেম্বর) একদিনে ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে, আর প্রায় ৬ হাজার ফ্লাইট নির্ধারিত সময়ের পর ছেড়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সরকারি বাজেট পাস নিয়ে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দীর্ঘ টানাপোড়েনের ফলে চলমান এ শাটডাউন এখনও সমাধানহীন। গত ১ অক্টোবর শুরু হওয়া অচলাবস্থার ৩৯তম দিনে এসে বিমানবন্দরগুলোতে দেখা দিয়েছে তীব্র বিশৃঙ্খলা।

ফ্লাইট ট্র্যাকিং সাইট FlightAware জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ৭ হাজার ফ্লাইটে কোনো না কোনোভাবে বিঘ্ন ঘটেছে। শুক্রবারও বিলম্বের সংখ্যা ছিলো ৭ হাজারের বেশি।

হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দর, শিকাগো ও লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরগুলোতে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। অনেক ফ্লাইট ঘন্টার পর ঘন্টা বিলম্বের পরও বাতিল ঘোষণা করা হয়।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আগেই সতর্ক করেছিলো যে, বেতন ছাড়া কাজ করা বিমান নিয়ন্ত্রকদের মধ্যে ক্লান্তি ও মনোবলহীনতা দেখা দেয়ায় দেশের সবচেয়ে ব্যস্ত ৪০টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল কমানো হতে পারে।

এফএএর এক মুখপাত্র বলেন,

যখন নিয়ন্ত্রকরা বেতন ছাড়াই টানা কাজ করছেন, তখন তাদের মানসিক ও শারীরিক সক্ষমতা প্রভাবিত হয়। নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার, তাই ফ্লাইট কমানো ছাড়া উপায় নেই।

বিশ্লেষকদের মতে, যদি আগামী কয়েক দিনের মধ্যে বাজেট পাস না হয়, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে—বিশেষ করে থ্যাঙ্কসগিভিং ছুটির আগে, যখন ভ্রমণের চাপ বহুগুণ বেড়ে যায়।

সূত্র: বিবিসি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য