Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৫, ২০ মার্চ ২০২৬

আপডেট: ১০:৩৬, ২০ মার্চ ২০২৬

আলজাজিরার বিশ্লেষণ

‘পালানোর পথ খুঁজছেন ট্রাম্প’

‘পালানোর পথ খুঁজছেন ট্রাম্প’
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতে প্রত্যাশিত ফল না পাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণে এমন মন্তব্য করা হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট'-এর ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি এক বিশ্লেষণে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন বুঝতে শুরু করেছে যে ইরান যুদ্ধ তাদের পক্ষে অনুকূল অবস্থায় নেই। বরং সংঘাত আরও বাড়ালে যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকি ও খরচ দুটোই বাড়বে।

তিনি উল্লেখ করেন, ইরান ইতোমধ্যে পাল্টা আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে। দেশটি এমন ধরনের হামলা চালাতে পারে, যা শুধু সামরিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের ধাক্কা দিতে সক্ষম। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে তার সরাসরি প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের ওপরও।

বিশ্লেষণে বলা হয়, এ যুদ্ধ শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি করছে। সাধারণ আমেরিকান জনগণের বড় একটি অংশ যুদ্ধের বিরোধিতা করলেও ট্রাম্পের সমর্থক গোষ্ঠী শুরুতে এ অভিযানে জোরালো সমর্থন দিয়েছিলো। তবে বর্তমান পরিস্থিতিতে সে সমর্থকদের মধ্যেও অস্থিরতা বাড়ছে।

ত্রিতা পার্সির মতে, সামরিক ও অর্থনৈতিক ঝুঁকি বাড়তে থাকায় ট্রাম্প প্রশাসন এখন একটি কার্যকর ‘প্রস্থান কৌশল’ খুঁজছে। অর্থনৈতিক ক্ষতি এড়ানো এবং রাজনৈতিক অবস্থান ধরে রাখার জন্য এ সংঘাত থেকে সসম্মানে বেরিয়ে আসাই এখন ট্রাম্পের সামনে প্রধান চ্যালেঞ্জ।

বিশ্লেষকদের ধারণা, যুদ্ধের এ মোড় পরিবর্তনের মুহূর্তে যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথেই সমাধান খোঁজার চেষ্টা বাড়াতে পারে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!
হামে মৃত ৮২ শতাংশ শিশুই পায়নি পর্যাপ্ত বুকের দুধ
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই
কোলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ: বরিশালের ডিআইজি
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই
আজ থেকে নতুন পথচলা দুদকের
চীনে নেয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল
ড. ইউনূসকে নিয়ে হাসিনাকে আগেই সতর্ক করেছিলেন মনিরুল
১০ লাখ টাকা চাঁদার দাবিতে রিসোর্ট দখল, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ’রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি
নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫
২৫০ অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর
প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট
রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০ এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের
নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী