Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ২০ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:২২, ২০ এপ্রিল ২০২৬

রক্তাক্ত পারিবারিক বিরোধ, নিহত হামলাকারীও 

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রীভপোর্ট শহরে ভয়াবহ এক বন্দুক হামলায় অন্তত আট শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর বরাতে জানা যায়, সকাল প্রায় ৬টার দিকে একটি পারিবারিক বিরোধ থেকে এ মর্মান্তিক গুলিবর্ষণের সূত্রপাত হয়। নিহত শিশুদের বয়স এক বছর থেকে প্রায় ১৪ বছরের মধ্যে।

শ্রীভপোর্ট পুলিশের প্রধান ওয়েইন স্মিথ ঘটনাটিকে ‘অত্যন্ত জটিল ও অস্বাভাবিক’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ঘটনাটি একাধিক স্থানে ছড়িয়ে পড়েছিলো, যা তদন্তকে আরও কঠিন করে তুলেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গুলিবর্ষণের ঘটনা এক জায়গায় সীমাবদ্ধ ছিলো না; বরং তিনটি ভিন্ন স্থানে এর সূত্র পাওয়া গেছে। হামলার পর সন্দেহভাজন ব্যক্তি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। পরে বোশিয়ার সিটি এলাকায় পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হন।

পুলিশ প্রধান জানান, আহতদের মধ্যে কয়েকজন শিশু হামলাকারীর আত্মীয় ছিলো। তবে পুরো ঘটনার পেছনের কারণ ও পারিবারিক বিরোধের প্রকৃতি এখনও পরিষ্কার নয় এবং তা তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় লুইজিয়ানা স্টেট পুলিশ-কে আনুষ্ঠানিকভাবে তদন্তে যুক্ত করা হয়েছে। শ্রীভপোর্ট পুলিশের অনুরোধে তারা গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে—ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনও তথ্য, ছবি বা ভিডিও থাকলে তা যেন তদন্তকারীদের কাছে সরবরাহ করা হয়।

মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে বন্দুক সহিংসতার পুনরাবৃত্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সেউটা সীমান্তে ভয়াবহ অভিবাসী সংকট; নিহত বেড়ে ৫৭
এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ
একাত্তরের চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল
সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, রক্তাক্ত নাসীরুদ্দিন পাটওয়ারী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ
কোনও সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির
হরমুজে মার্কিন নিরাপত্তায় চলা দুই ট্যাংকারে ইরানের হামলা
হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পান করে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও-নাহিদের হুঁশিয়ারি
সিলেটে এনসিপির ওপর হামলার নেতৃত্বে আ.লীগ থেকে বিএনপিতে আসা বদরুল
সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভারত থেকে রাজনৈতিক তৎপরতার অনুমতি নেই হাসিনার
নয়াপল্টনে ১০ দলীয় জোটের মহাসমাবেশ ৫ আগস্ট
জুলাই আন্দোলনে বিএনপির নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা
বদলায়নি কিছুই, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল