Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬

কানাডায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

কানাডায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০
ছবি: সংগৃহীত

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় একটি হাইস্কুল ও নিকটবর্তী আবাসিক এলাকায় বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। খবর জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, প্রথমে স্কুল প্রাঙ্গণ থেকেই হতাহতের খবর পাওয়া যায়।

পুলিশের বরাত দিয়ে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানায়, হাইস্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে নিকটবর্তী একটি বাড়ি থেকে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এ ঘটনাগুলোর সঙ্গে একই হামলাকারী জড়িত থাকতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, হামলাকারী নিজেই আত্মহত্যা করেছেন। তবে ঘটনার পেছনের উদ্দেশ্য বা বিস্তারিত কারণ এখনও স্পষ্ট নয়।

আরসিএমপি এক বিবৃতিতে জানিয়েছে, গুরুতর আহত দুইজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া আনুমানিক ২৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, যদিও তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্কুলের বাকি শিক্ষার্থী ও স্টাফদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার কারণ ও পটভূমি জানতে বিস্তারিত অনুসন্ধান চলছে।

দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সেউটা সীমান্তে ভয়াবহ অভিবাসী সংকট; নিহত বেড়ে ৫৭
এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ
একাত্তরের চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল
সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, রক্তাক্ত নাসীরুদ্দিন পাটওয়ারী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ
কোনও সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির
হরমুজে মার্কিন নিরাপত্তায় চলা দুই ট্যাংকারে ইরানের হামলা
হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পান করে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও-নাহিদের হুঁশিয়ারি
সিলেটে এনসিপির ওপর হামলার নেতৃত্বে আ.লীগ থেকে বিএনপিতে আসা বদরুল
সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভারত থেকে রাজনৈতিক তৎপরতার অনুমতি নেই হাসিনার
নয়াপল্টনে ১০ দলীয় জোটের মহাসমাবেশ ৫ আগস্ট
জুলাই আন্দোলনে বিএনপির নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা
বদলায়নি কিছুই, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল