Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ৯ মে ২০২৬

আল-জাজিরার বিশ্লেষণ

সরাসরি যুদ্ধে না নেমেও কৌশলে ইরানের পাশে চীন

সরাসরি যুদ্ধে না নেমেও কৌশলে ইরানের পাশে চীন
ছবি: সংগৃহীত

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত চীনের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থকে সরাসরি প্রভাবিত করছে বলে মন্তব্য করেছেন কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ-এর আন্তর্জাতিক রাজনীতির সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম।

আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীন এখনও ইরানের পক্ষে সরাসরি সামরিক হস্তক্ষেপে যায়নি, কারণ এমন পদক্ষেপ বেইজিংয়ের জন্য অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে একই সঙ্গে চীন ইরানকে পুরোপুরি একা ফেলতেও রাজি নয়। কারণ বেইজিং চায় না আন্তর্জাতিক অঙ্গনে এমন ধারণা প্রতিষ্ঠিত হোক যে, যুক্তরাষ্ট্র একাই বিশ্বব্যবস্থা নিয়ন্ত্রণ করছে।

মুহানাদ সেলুমের মতে, চীন ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী বিভিন্ন প্রস্তাব ঠেকাতে কূটনৈতিক অবস্থান নিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তেহরানকে চাপে ফেলার প্রচেষ্টার বিরুদ্ধেও বেইজিং সক্রিয় ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, চীন সরাসরি সামরিক সহায়তা না দিলেও পর্দার আড়ালে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রেখেছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি চীনা কোম্পানি ইরানকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের ভারসাম্য রক্ষা এবং নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী রাখতেই চীন এমন দ্বিমুখী কৌশল অনুসরণ করছে। একদিকে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ঝুঁকি এড়ানো, অন্যদিকে কূটনৈতিক ও প্রযুক্তিগত সমর্থনের মাধ্যমে ইরানের পাশে থাকা—এই নীতিই এখন বেইজিংয়ের প্রধান কৌশল হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে তিন মনোনয়নপত্র জমা
রাষ্ট্রের দায়িত্বে অ্যানি; এলজিআরডিতে সালাহউদ্দিন!
মির্জা ফখরুলের বিদায়ে তিন পদে শূন্যতা, সম্ভাব্য উত্তরসূরি যারা
মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
পরিকল্পনার ব্যর্থতায় অন্ধকারে জ্বালানি খাত: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল আজ
গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি
তুরস্কে প্রশিক্ষণের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত
লোডশেডিংয়ে জনরোষ, পুলিশের নিরাপত্তা চাইলো পল্লী বিদ্যুৎ সমিতি
বিএনপি জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী