Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৪৮, ১৪ জুন ২০২৫

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আগুন, রাতজুড়ে আরও হামলার আশঙ্কা

ইরানি মিসাইল হামলায় তেল আবিবে ভবন তছনছ

ইরানি মিসাইল হামলায় তেল আবিবে ভবন তছনছ
ছবি: সংগৃহীত

তেল আবিবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে আগুন ধরে গেছে। শহরের একাধিক ভবনে বিস্ফোরণের পর বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ইরান আজ রাতেই ১০০টির কম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে অল্প কিছু টার্গেটে আঘাত হেনেছে।

সিএনএন ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন এক ভিডিও বার্তায় জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আয়রন ডোম ও অন্যান্য প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে বিস্ফোরিত হয়েছে এবং তার ফলে তেল আবিবে একাধিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবনেও আগুন লাগার তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলের তেল আবিব শহরের একটি বিধ্বস্ত ভবনে আগুন জ্বলছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ভবনটি বিধ্বস্ত হয়েছে। ইসরায়েল, ১৩ জুন ২০২৫

তিনি আরও বলেন, রাত এখনও শেষ হয়নি, এবং আরও হামলার সম্ভাবনা রয়েছে। সাধারণ জনগণকে আশ্রয়কেন্দ্রের কাছে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

তেল আবিবের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে, লোকজন বাঙ্কার ও নিরাপদ স্থানে ছুটছে। শহরের আকাশে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের ঝলকানি দেখা গেছে। অন্তত পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আঘাতপ্রাপ্ত ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করে তদন্ত শুরু হয়েছে।

আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন, এ হামলা ইসরায়েল-ইরান দ্বন্দ্বকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে