Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ২৮ জুন ২০২৫

ইরানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম শুরু

ইরানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান ১২ দিনের সংঘাতে নিহত অন্তত ৬০ জনকে শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও জানাজার কার্যক্রম শুরু করেছে ইরান। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

তেহরানের এঙ্গেলাব স্কয়ারে আয়োজিত এ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় লাখো শোকাহত মানুষ অংশ নেন। ইরানের জাতীয় পতাকায় মোড়ানো কফিনের পাশে নিহতদের ছবি নিয়ে দাঁড়িয়ে থাকেন তারা। পুরো এলাকা কালো পোশাক পরা শোককারীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সরকারি প্রচারাভিযানের মাধ্যমে এ জানাজায় সাধারণ মানুষকে অংশগ্রহণে উৎসাহিত করা হয়। এদিন সারা দেশে সরকারি অফিস বন্ধ ছিল এবং বাস ও মেট্রোর ভাড়া ফ্রি করে দেওয়া হয়।

নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি, যিনি ইসরায়েলি বিমান হামলায় তার স্ত্রী ও কন্যাসহ নিহত হন। আইআরজিসির প্রধান হোসেইন সালামি এবং পরমাণু বিজ্ঞানী ও তেহরানের আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান মোহাম্মদ মাহদী তেহরাঞ্চিও নিহতদের তালিকায় রয়েছেন।

এদিকে, সংঘাতের উত্তাপের মধ্যেই ইরান সরকার জানিয়েছে, তারা আবার উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেছেন, তিনি জানতেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে ছিলেন এবং ইচ্ছা করলে তাকে হত্যা করতে পারতেন, কিন্তু করেননি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি তাকে এক ভয়ংকর এবং অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। আমাকে ধন্যবাদ বলার দরকার নেই, তবে আমার সহনশীলতা মনে রাখা উচিত।

ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে এ ধরনের অবমাননাকর ও অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার বন্ধ করতে হবে, যদি সত্যিই ট্রাম্প কোনো সমঝোতা চান। তিনি আরও বলেন, ইরানের জনগণ দেখিয়েছে, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ছায়ায় থাকতে হয়। আমাদের জনগণ হুমকি ও অপমান সহজে মেনে নেয় না।

সূত্র: রয়টার্স

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার