Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৩, ২০ জুলাই ২০২৫

ব্রহ্মপুত্রের উজানে চীনের বিশাল ড্যাম প্রকল্প, উদ্বেগে ভারত

ব্রহ্মপুত্রের উজানে চীনের বিশাল ড্যাম প্রকল্প, উদ্বেগে ভারত
ছবি: সংগৃহীত

তিব্বতের ব্রহ্মপুত্র নদীতে (স্থানীয়ভাবে যেটি ইয়ারলুং সাংপো নামে পরিচিত) শনিবার (১৯ জুলাই) শুরু হয়েছে চীনের নতুন একটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ। বিশাল বাজেটের এ প্রকল্প উদ্বোধনে সরাসরি উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, নতুন এ প্রকল্পে পাঁচটি হাইড্রোপাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ব্যয় ধরা হয়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান, যা ১৬৭ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।

চীন ই প্রকল্পকে তিব্বতের অর্থনৈতিক উন্নয়ন ও কার্বন নিরপেক্ষতা অর্জনের কৌশলের অংশ হিসেবে তুলে ধরছে। পরিকল্পনা অনুযায়ী, এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে তিব্বতের বাইরের অঞ্চলেও।

তবে এ প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তাদের দাবি, ব্রহ্মপুত্র নদীর উজানে এ ধরনের নির্মাণ কার্যক্রম ভাটির দেশগুলোর—বিশেষ করে ভারত ও বাংলাদেশের—জলপ্রবাহ এবং কৃষি, জীবিকা ও পরিবেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা এ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

চীনের পক্ষ থেকে অবশ্য আশ্বস্ত করা হয়েছে যে, এ প্রকল্প নদীর ভাটির দেশগুলোর ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রহ্মপুত্রের গতিপথ ও জলপ্রবাহে হস্তক্ষেপ ভারত-বাংলাদেশ উভয়ের জন্যই দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও পরিবেশগত সংকট তৈরি করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব