Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘের হেলিকপ্টার সোমালিয়ায় অবতরণ, দখলে নিলো সন্ত্রাসীরা

জাতিসংঘের হেলিকপ্টার সোমালিয়ায় অবতরণ, দখলে নিলো সন্ত্রাসীরা
ছবি: সংগৃহীত

সোমালিয়ায় জাতিসংঘের ভাড়া করা একটি হেলিকপ্টার জরুরি অবতরণের পর জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হাতে পড়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) মধ্য গালগাদুদ অঞ্চলের হিন্দেরে এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় কুলমিয়ে রেডিওর বরাত দিয়ে খবরটি জানিয়েছে সোমালি গার্ডিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি সন্ত্রাসী-নিয়ন্ত্রিত এলাকায় নামতে বাধ্য হয়। অবতরণের পরপরই আল-শাবাবের যোদ্ধারা হেলিকপ্টারটি দখল করে নেয় এবং ক্রু ও বহনকৃত পণ্যসামগ্রীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তবে এখনও পর্যন্ত হেলিকপ্টারের নিবন্ধন নম্বর, আরোহীর সঠিক সংখ্যা কিংবা পণ্যসম্ভারের প্রকৃতি প্রকাশ করা হয়নি।

প্রাথমিক তথ্য বলছে, হেলিকপ্টারটি হিরান অঞ্চল থেকে উড্ডয়ন করে উইসিলের দিকে যাচ্ছিলো।

ঘটনার পর নিরাপত্তা মহলে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ একই এলাকায় ২০২৪ সালের জানুয়ারিতেও জাতিসংঘের ভাড়া করা একটি বিমান জরুরি অবতরণ করেছিলো। তখন বিমানের ক্রুরা রহস্যজনকভাবে নিখোঁজ হন এবং তাদের কোনো খোঁজ এখনও মেলেনি।

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনা কেবল জাতিসংঘের মানবিক মিশনের নিরাপত্তা নয়, বরং আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রমকে গুরুতর ঝুঁকির মুখে ফেলছে। সোমালিয়ায় আল-শাবাব এখনও শক্ত অবস্থানে রয়েছে—এ ঘটনাই তার প্রমাণ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ