Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ৪ অক্টোবর ২০২৫

গাজায় সামরিক অভিযান স্থগিত করলো ইসরায়েল

গাজায় সামরিক অভিযান স্থগিত করলো ইসরায়েল
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান স্থগিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ। দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরই এ সিদ্ধান্ত আসে।

ইসরায়েলি বেতার সংবাদমাধ্যম ‘কান’ জানায়, শুক্রবার (৩ অক্টোবর) প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানানোর পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আইডিএফকে হামলা থামাতে নির্দেশ দেন। নির্দেশের পরই আইডিএফ অভিযান স্থগিত করে।

তবে অপর এক সংবাদমাধ্যম ‘আর্মি রেডিও’ জানায়, অভিযান পুরোপুরি বন্ধ করা হয়নি। গাজায় টহল ও সেনা অবস্থান অব্যাহত থাকলেও বোমাবর্ষণ ও গোলাগুলি বন্ধ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধাবসানের জন্য ২০ দফা সম্বলিত একটি পরিকল্পনা ঘোষণা করেন। পরিকল্পনাটি প্রকাশের পরপরই নেতানিয়াহু এতে সম্মতি জানান। কিন্তু গাজা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক সংগঠন হামাস তখন সাড়া দেয়নি।

শুক্রবার হামাসকে আল্টিমেটাম দিয়ে ট্রাম্প ঘোষণা দেন, রোববারের মধ্যে প্রস্তাবে রাজি না হলে ‘নরক নেমে আসবে’ হামাসের ওপর। কয়েক ঘণ্টার মধ্যেই হামাস হাইকমান্ড জানায়, তারা প্রস্তাবে সম্মত হয়েছে। হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেবে এবং গাজার প্রশাসনিক ক্ষমতাও হস্তান্তর করবে।

হামাসের সম্মতির পর প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে যুদ্ধাবসানের আহ্বান জানান। এরপরই নেতানিয়াহুর দফতার থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, যুক্তরাষ্ট্রের উদ্যোগে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল পূর্ণ সহযোগিতা করবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার