Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫

গাজার গণহত্যা: নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৬ হাজার ছাড়াল

গাজার গণহত্যা: নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৬ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোববার (২৮ সেপ্টেম্বর) দেওয়া সর্বশেষ তথ্যে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা দুটি লাশসহ ৭৯ জন ফিলিস্তিনি মৃত অবস্থায় হাসপাতালে পৌঁছেছেন। একই সময়ে আহত হয়েছেন ৩৭৯ জন। এ নিয়ে হামলায় আহতের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ১৬২ জনে দাঁড়িয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তার মধ্যে আটকা পড়েছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

মানবিক সাহায্যের জন্য জড়ো হওয়াদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে গত ২৪ ঘণ্টায় ছয়জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা এখন ২ হাজার ৫৬৬, আর আহতের সংখ্যা ১৮ হাজার ৭৬৯ ছাড়িয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বর্তমানে গাজায় চলমান এই সংঘর্ষের কারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের সামনে গণহত্যার মামলার মুখোমুখি।


সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার