Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৯, ১৩ অক্টোবর ২০২৫

পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা আফগান মন্ত্রীর

পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা আফগান মন্ত্রীর
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত সংঘাত আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি জানিয়েছেন, আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি, এখন শান্তির পথে এগোনোর সময়।

শনিবার (১১ অক্টোবর) রাতে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুত্তাকি। এ সময় তিনি বলেন, আমাদের বন্ধু রাষ্ট্র কাতার ও সৌদি আরব এ সংঘাতের অবসান চেয়েছে। তাদের অনুরোধের প্রেক্ষিতেই আমরা আপাতত সংঘাত স্থগিত রাখছি।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এবং আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, আফগান পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানের সাধারণ জনগণের সঙ্গে আফগানিস্তানের কোনও বিরোধ নেই। পাকিস্তানের বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয়, তারা আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায়, বলেন মুত্তাকি।

তবে তিনি স্পষ্টভাবে সতর্ক করে দেন— 

যদি পাকিস্তান শান্তি ও সহযোগিতার পথ না বেছে নেয়, তাহলে আফগানিস্তানের কাছে “অন্য বিকল্পও রয়েছে।

মুত্তাকি বলেন, 

যখন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়, তখন আফগানিস্তানের সব নাগরিক, সরকারপ্রধান, উলামা ও ধর্মীয় নেতারা একত্রিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগান সীমান্তে পাক সেনাদের সঙ্গে তালেবান বাহিনীর সংঘর্ষে পরিস্থিতি ব্যাপক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। দু’দেশই একে অপরকে সীমান্ত লঙ্ঘন ও গোলাবর্ষণের অভিযোগে অভিযুক্ত করেছে।

তবে কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় এ মুহূর্তে সংঘাত স্থগিত রাখা হয়েছে। কূটনৈতিক মহলে আশা করা হচ্ছে, এ বিরতি দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার সুযোগ সৃষ্টি করবে, যদিও উভয় পক্ষের অবিশ্বাস এখনও কাটেনি।  

সূত্র: আলজাজিরা

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী