Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৫, ২২ অক্টোবর ২০২৫

রেকর্ডের পর ধস: একদিনেই সোনার দামে ৫ শতাংশ পতন

রেকর্ডের পর ধস: একদিনেই সোনার দামে ৫ শতাংশ পতন
ছবি: সংগৃহীত

রেকর্ড উচ্চতা ছোঁয়ার মাত্র একদিন পরই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এ ধাতুর দাম এক লাফে ৫ দশমিক ২ শতাংশ কমে যায়— যা করোনার পর সবচেয়ে বড় একদিনের পতন বলে জানিয়েছেন বিশ্লেষকেরা।

এদিন লেনদেন শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে আসে ৪ হাজার ১৩০ দশমিক ৪০ ডলারে। এর আগের দিন, সোমবার (২০ অক্টোবর), স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ৫২ ডলার স্পর্শ করেছিলো। অর্থাৎ, মাত্র ২৪ ঘণ্টায় প্রতি আউন্স স্বর্ণের দর কমেছে প্রায় ২৫১ ডলার।

বাজার বিশেষজ্ঞদের মতে, টানা দামের উর্ধ্বগতির পর বিনিয়োগকারীরা ব্যাপক হারে লাভ তুলে নিতে শুরু করায় এ পতন ঘটেছে। সাম্প্রতিক সময়ে মার্কিন ডলারের পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রে বন্ডের ফলন বৃদ্ধিও স্বর্ণবাজারে চাপ সৃষ্টি করেছে।

লন্ডন ও নিউইয়র্কের বুলিয়ন মার্কেটের এক বিশ্লেষক বলেন, দাম যখন ইতিহাস ছোঁয়, তখন স্বাভাবিকভাবেই বাজারে ‘প্রফিট বুকিং’ শুরু হয়। বিনিয়োগকারীরা কিছুটা মুনাফা তুলে নিতে চায়, আর সেটাই এখন ঘটছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। সোমবার (২০ অক্টোবর) থেকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে। বর্তমানে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে টানা মূল্যবৃদ্ধি ও ডলারের দামে অস্থিরতার কারণে স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করতে হয়েছে। তবে বিশ্ববাজারে মঙ্গলবারের বড় পতন অব্যাহত থাকলে, বাংলাদেশের বাজারেও শিগগিরই মূল্য হ্রাসের সম্ভাবনা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য