Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৭, ২ নভেম্বর ২০২৫

আপডেট: ০৬:৪১, ২ নভেম্বর ২০২৫

কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১৩

কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১৩
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় রিফট উপত্যকায় ভয়াবহ ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে টানা ভারী বর্ষণের পর সৃষ্ট এ ভূমিধসে বহু ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে যায়, এতে আহত ও নিখোঁজের সংখ্যাও বেড়ে চলেছে।

এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির পুলিশ কমান্ডার পিটার মুলিঙ্গে জানান, চাপা পড়া বাড়িঘরের নিচ থেকে এখন পর্যন্ত ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও কতজন নিখোঁজ আছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুমবা মুরকোমেন এক বিবৃতিতে জানান, উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী ও পুলিশের হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

গত কয়েক বছরে কেনিয়ায় ভূমিধস ও আকস্মিক বন্যা একটি নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে এখন আরও ঘন ঘন ও তীব্র আবহাওয়াজনিত বিপর্যয় দেখা দিচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

গত বছর কেনিয়ার মধ্যাঞ্চলে ভয়াবহ কাদা ধস ও আকস্মিক বন্যায় ৬১ জনের মৃত্যু হয়েছিলো। অন্যদিকে প্রতিবেশী উগান্ডার পূর্বাঞ্চলেও চলতি সপ্তাহে অনুরূপ ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে উগান্ডা রেড ক্রস।

সূত্র: রয়টার্স।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কুমিল্লা নামেই বিভাগ করতে হবে: জামায়াত আমির
আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ