Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ৪ নভেম্বর ২০২৫

ত্রাণ অভিযানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত

টাইফুন কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে মৃত্যু ২৬

টাইফুন কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে মৃত্যু ২৬
ছবি: সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় ও বন্যার তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন। টাইফুন কালমেগির আঘাতে দেশটির মধ্যাঞ্চলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক ঘরবাড়ি, ভেসে গেছে রাস্তাঘাট ও যানবাহন। সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে ঘূর্ণিঝড়টি উপকূলীয় এলাকায় আঘাত হানার পর থেকে এখনও হাজারও মানুষ পানিবন্দি অবস্থায় আছেন।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস (ওসিডি) জানায়, টাইফুনের কারণে এখন পর্যন্ত সেবু এলাকায় ২১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। দেশজুড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। অধিকাংশই ডুবে মারা গেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর নাগাদ টাইফুন কালমেগি সেবু, নেগ্রোস ও পানে দ্বীপপুঞ্জ অতিক্রম করে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিলো। তখন এর বাতাসের বেগ ঘণ্টায় ১৫০ থেকে ১৮৫ কিলোমিটার পর্যন্ত ছিলো। ঝড়ে গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, এবং ব্যাপক বিদ্যুৎবিচ্ছিন্নতা দেখা দিয়েছে।

সেবুর গভর্নর পামেলা বারিকুয়াত্রো এক ফেসবুক পোস্টে বলেছেন, আমরা ভেবেছিলাম প্রবল বাতাসই বিপদের কারণ হবে, কিন্তু আসল বিপদ এসেছে পানির কারণে। বন্যার ক্ষয়ক্ষতি অভাবনীয়।

স্থানীয় দুর্যোগ কর্মকর্তা এথেল মিনোজা জানিয়েছেন, সেবু সিটিতে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকর্মীরা পানিবন্দি এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন।

২৮ বছর বয়সী সেবু বাসিন্দা ডন ডেল রোসারিও বলেন, ভোরের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পানি এত দ্রুত উঠছিলো যে মানুষ ঘর থেকে বের হতে পারেনি। আমি এখানে জন্মেছি, এমন ভয়াবহতা কখনও দেখিনি।

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে এমন ঘূর্ণিঝড় ও টাইফুন আরও শক্তিশালী হচ্ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। উষ্ণ মহাসাগর টাইফুনকে দ্রুত তীব্র করছে এবং বাড়তি আর্দ্রতা বৃষ্টিপাত বাড়িয়ে তুলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, টাইফুনের সম্ভাব্য গতিপথ থেকে অন্তত ৪ লাখ মানুষকে আগাম সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে, ত্রাণ তৎপরতায় অংশ নিতে গিয়ে মঙ্গলবার বিকেলে উত্তর মিন্দানাও দ্বীপে একটি সুপার হিউই উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ফিলিপাইনের সেনাবাহিনী জানিয়েছে, ত্রাণ সামগ্রী বহনকারী বিমানটি উপকূলীয় শহর বুতুয়ানের পথে ছিলো। উদ্ধার অভিযান চলছে, তবে এখনো কেউ জীবিত আছেন কি না, তা জানা যায়নি।

সূত্র: এএফপি, আল জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা