Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:৩৪, ১৪ নভেম্বর ২০২৫

উদ্ধার তৎপরতা আরও জটিল করছে নরম মাটি

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ২, নিখোঁজ ২১

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ২, নিখোঁজ ২১
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত দুইজন নিহত হয়েছেন, আর কমপক্ষে ২১ জন এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) দেশটির দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার গভীর রাতে সিলাকাপ জেলার তিনটি গ্রামে আকস্মিকভাবে ভূমিধস নামলে কয়েকটি বাড়ি মাটির নিচে চাপা পড়ে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে—শুক্রবার সকাল পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সংস্থার মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে জানান, উদ্ধার অভিযানে গতি থাকলেও নরম ও অত্যন্ত অস্থিতিশীল মাটি অভিযানকে বারবার বাধাগ্রস্ত করছে। তবু ভারী যন্ত্রপাতি ও বিশেষায়িত উদ্ধার দল সেখানে কাজ করছে।

প্রাকৃতিক এ বিপর্যয়ের আগে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা ওই এলাকায় চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিলো। ধারাবাহিক ভারি বর্ষণের কারণেই পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছিলো বলে ধারণা স্থানীয় কর্মকর্তাদের।

নিখোঁজদের আশায় উদ্ধার অভিযানে দিন-রাত চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোয় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে—অন্যদিকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

সূত্র : এএফপি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন