Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ৭ জানুয়ারি ২০২৬

তাইওয়ানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

তাইওয়ানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
ছবি: সংগৃহীত

তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি চতুর্থ প্রজন্মের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর থেকে যুদ্ধবিমানটির পাইলট নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু। সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাইওয়ানের বিমান বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পাইলটের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে।

তাইওয়ানের বিমান বাহিনী জানিয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছিলো। বিমানটি হুয়ালিয়েন কাউন্টির উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে। বিমান বাহিনীর ধারণা, ক্যাপ্টেন সিন নামের পাইলট দুর্ঘটনার আগে নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে এখন পর্যন্ত তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

মন্ত্রিসভার মুখপাত্র মিশেল লি এক বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রী চো জং-তাই পাইলট উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে তাইওয়ানের কোস্টগার্ড এবং আশপাশে অবস্থানরত মাছ ধরার নৌযানগুলোকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

এফ-১৬ বিধ্বস্তের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন তাইওয়ান ও চীনের মধ্যে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা তীব্র রয়েছে। চীনের সঙ্গে বৈরিতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের ঘনিষ্ঠ সামরিক মিত্রতা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান তাদের বিমান বহর আধুনিকীকরণে বড় ধরনের উদ্যোগ নিয়েছে।

তাইওয়ান ইতোমধ্যে ৬৬টি নতুন মার্কিন এফ-১৬ভি যুদ্ধবিমান অর্ডার দিয়েছে, যা দেশটির পুরোনো এফ-১৬ এ/বি জেটের উন্নত সংস্করণ। এছাড়া ২০২৩ সালে ১৪১টি পুরোনো এফ-১৬এস যুদ্ধবিমানকে ভি-স্ট্যান্ডার্ডে উন্নীত করার কাজ শুরু হয়। এসব বিমান ২০২৬ সালের মধ্যে সরবরাহ ও আপগ্রেড সম্পন্ন হওয়ার কথা থাকলেও, তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু সম্প্রতি জানিয়েছেন—এই সময়সূচি বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার হুমকিও দিয়েছে। এর অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের চারপাশে চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে এফ-১৬ বিধ্বস্তের ঘটনাটি তাইওয়ানের নিরাপত্তা ও সামরিক প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার