Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ২৪ জুলাই ২০২৫

৪৯ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান বিধ্বস্ত, সবাই নিহত

৪৯ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান বিধ্বস্ত, সবাই নিহত
ছবি: সংগৃহীত

রাশিয়ার আমুর অঞ্চলে ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনায় বিমানের সব যাত্রী ও ক্রু সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, সাইবেরিয়াভিত্তিক বিমানসংস্থা আঙ্গারার এএন-২৪ মডেলের বিমানটি চীন সীমান্তবর্তী টাইন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিকভাবে বিমানটি নিখোঁজ বলে জানানো হলেও পরে আমুর অঞ্চলে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

রাশিয়ার ইন্টারফ্যাক্স ও তাস নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, বিমানের অবতরণের সময় দৃশ্যমানতার ঘাটতি ও ক্রুদের মানবিক ভুলকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, বিমানে পাঁচ শিশুসহ মোট ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। তবে দেশটির জরুরি মন্ত্রণালয়ের হিসাবে মোট আরোহীর সংখ্যা ছিল ৪০, যা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ ঘটনায় গোটা রাশিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য