Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১১, ১০ ডিসেম্বর ২০২৫

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
ছবি: সংগৃহীত

রাশিয়ার ইভানোভো অঞ্চলে পরীক্ষামূলক উড্ডয়নের সময় একটি এএন-২২ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তদন্ত কমিটি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে অন্তত সাতজন ক্রু সদস্য ছিলেন। তবে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, মোট কতজন আরোহী ছিলেন—তা এখনো নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তারা উড্ডয়ন-সংক্রান্ত প্রস্তুতি, রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া ও সম্ভাব্য ত্রুটি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

তদন্ত কমিটির বিবৃতিতে বলা হয়, 

৯ ডিসেম্বর ২০২৫-এ মেরামত-পরবর্তী পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার সময় ইভানকোভো গ্রামের কাছে একটি এএন-২২ বিমান ভেঙে পড়ে। উড়োজাহাজে থাকা সব সদস্যই ঘটনাস্থলে নিহত হন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটি সম্প্রতি ব্যাপক রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ শেষ করে উড্ডয়নের জন্য প্রস্তুত করা হয়েছিলো। পরীক্ষামূলক এ ফ্লাইটেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। মন্ত্রণালয়ের দাবি, বিমানটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হওয়ায় মাটিতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনাস্থলে দ্রুত অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপ ঘিরে তদন্তকারীরা কাজ শুরু করেছেন।

ইভানোভো অঞ্চলটি মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনার সঙ্গে ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের কোনো সংযোগ পাওয়া যায়নি এবং কিয়েভের সম্পৃক্ততার কোনো ইঙ্গিতও নেই।

গত চার বছরে ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় রাশিয়ায় সামরিক পরিবহন, লজিস্টিকস ও ট্যাকটিকাল প্রস্তুতি বেড়ে গেছে। এর ফলে সামরিক সরঞ্জাম ও পরিবহন বিমানের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে বলে বিশ্লেষকদের মত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার